October 28, 2026

​নীলফামারী প্রতিনিধি:
অবশেষে সকল অনিশ্চয়তা ও দুশ্চিন্তার অবসান ঘটিয়ে ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় গেজেটভুক্ত হয়েছেন নীলফামারীর অদম্য মেধাবী সোহেল রানা। শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগে সারাদেশের মধ্যে মেধাক্রমে ১ম স্থান অধিকার করেও প্রথম দফার চূড়ান্ত নিয়োগের গেজেটে তার নাম না থাকায় এক আশঙ্কাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দ্বিতীয় দফার সম্পূরক গেজেটে তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে।
​সোহেল রানা নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের কুখাপাড়া গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারের সন্তান। তার বাবা আবু হোসেন পেশায় একজন সাধারণ কৃষক এবং মা সাহিদা বেগম গৃহিণী।
​অভাব-অনটনের নুন আনতে পান্তা ফুরানো সংসারে বড় হলেও পড়াশোনার প্রতি সোহেল রানার অদম্য আগ্রহ ও স্বপ্ন কখনো দমে যায়নি। প্রতিকূল পরিস্থিতিকে জয় করে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সফলতার সাথে সম্পন্ন করেন।
​এরপর ৪৯

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:”

শিক্ষক গড়েন সভ্যতা” ‘শিক্ষক মানেই আলোর দিশা’-এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে দিনাজপুর বীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ অক্টোবর সোমবার সকালে উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা পরিবার এবং বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক সমন্বয় পরিচালিত বাংলাদেশ শিক্ষক সমিতি ‘বীরগঞ্জ উপজেলা শাখা’র আয়োজনে এ কর্মসুচি পালিত হয়।

উপজেলা ক্যাম্পাস ও পৌর শহরের প্রধান প্রধান সড়কে র‍্যালিতে মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার শাহজিদা খানম.

জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক ভিপি, চেম্বার অফ কনার্সের পরিচালক, ইটভাটা মালিক সমিতির সভাপতি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু।

দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ও প্রাইমারি স্কুল শাখার শিক্ষক সমিতির আহ্বায়ক আসাদুজ্জামান বাবু এবং সদস্য সচিব আবুল কাশেম।

মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব আহসান হাবীব ও সাধারণ সম্পাদক, বিএনপি নেতা ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন।

বীরগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম, দলুয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক লব, কল্যাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এবং দলুয়া স্কুলের শিক্ষক আব্দুল আহাদ,

এছাড়াও নওপাড়া স্কুল এন্ড কলেজ, দলুয়া স্কুল এন্ড কলেজ, ঝাড়বাড়ি, গোলাপগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলার অন্যান্য স্কুল কলেজ মাদ্রাসার সম্মানিত শিক্ষকগন কর্মসূচিতে অংশ গ্রহণ করেছে।

শিক্ষক দিবস কর্মসূচি পালনকারীরা শেষে উপজেলা নির্বাহী অফিসার সোমা খাতুনের কার্যালয় সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রধান শিক্ষক খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক ও মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের মাস্টার অনুষ্ঠানটি সঞ্চালনা করেছন

সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ১১ পিস ইয়াবাসহ সুলতানা নামে এক চিহ্নিত নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ ৫ অক্টোবর (সোমবার) উপজেলার ৯নং ময়েনপুর ইউনিয়নের ময়েনপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

স্থানীয় ও এলাকা সূত্রে জানা গেছে, আটক সুলতানা দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এলাকায় মাদক সরবরাহের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার কারণে স্থানীয়ভাবে তাকে ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে অভিহিত করা হতো। তার মাদক ব্যবসার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছিল বলে দীর্ঘদিন ধরে ক্ষোভ ছিল স্থানীয়দের।

গোপন সংবাদের ভিত্তিতে ময়েনপুর দক্ষিণপাড়া এলাকায় ওই মাদক আস্তানায় অভিযান চালায় প্রশাসন। অভিযানে সুলতানাকে হাতেনাতে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এই মাদক সম্রাজ্ঞী আটকের খবরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর প্রত্যাশা, সুলতানাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই অঞ্চলের মাদকের মূল হোতা এবং এর পেছনের পুরো সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের এমন কঠোর অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিজস্ব প্রতিবেদক:

অনলাইন নিউজ পোর্টাল ‘ডেইলি জনতার ডায়েরি’-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব নিয়েছেন মোঃ মমিনুল ইসলাম।

সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে ডেইলি জনতার ডায়েরির কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ সংবাদ, জনসাধারণের সমস্যা, সামাজিক কর্মকাণ্ড ও সমসাময়িক নানা বিষয় তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সম্পাদক ও প্রকাশক মোঃ মমিনুল ইসলাম।

তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, “নিরপেক্ষ সংবাদ ও সবার অধিকার প্রতিষ্ঠায় ডেইলি জনতার ডায়েরি কাজ করে যাবে।”

ডেইলি জনতার ডায়েরির পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক মোঃ মমিনুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান,অদ্য ০৫/১০/২০২৬ ইং সোমবার শিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে সহায়তা করেন শিবপুর মডেল থানার পুলিশ। পরিদর্শনের সময় তিনি ৩টি ফার্মেসিতে ঔষধ ও কসমেটিকস্ আইন,২০২৩-এর ধারা ৪০(গ) ও ৪০(ঘ) লঙ্ঘনের বিষয়টি পরিলক্ষিত করে, ৪০(গ) ধারা অনুযায়ী ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় এবং ধারা ৪০(ঘ) অনুযায়ী রেজিস্টার্ড চিকিৎসক এর ব্যবস্থাপত্র ব্যতীত OTC বহির্ভূত ঔষধ বিক্রয়ের দায়ে মাষ্টার মেডিকেল হল,সেন ফার্মেসি ও রতন মেডিকেল সেন্টারকে নগদ মোট ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন এবং অভিযানকালে জব্দকৃত ঔষধ বিনষ্ট করেছেন । প্রতিষ্ঠানের ঔষধপত্র ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়। বিধিবহির্ভূত ভাবে ঔষধ বিক্রয়/বিতরণ না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা প্রদান করেন। অভিযানে সহায়তা করেন সিরাজুম মনিরা, ঔষধ তত্ত্বাবধায়ক,নরসিংদী ও শিবপুর থানার পুলিশ। জনস্বার্থে ঔষধের নিরাপদ ও সঠিক ব্যবহার নিশ্চিতকরণ এবং ঔষধ ও কসমেটিকস্ আইন,২০২৩-এর বিধান প্রতিপালনে শিবপুর উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও তিনি গত ২৯/০৯/২০২৬ ইং মঙ্গলবার বেলা ১১ঘটিকায় সময় শিবপুর পৌরসভার জামতলা এলাকায় সরকারি রাস্তার উপর অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযান এর মাধ্যমে রাস্তার উপর অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করেন। জনস্বার্থে সরকারি রাস্তা ও জনসাধারণের চলাচলের পথ অবৈধ দখলমুক্ত রাখতে শিবপুর উপজেলা প্রশাসন ও পৌরসভায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি

পূবালী ব্যাংক পিএলসি গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে।

আজ সোমবার (৫ অক্টোবর) গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের উলপুর গ্রামের উলপুর পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয় ও উলপুর মহিলা দাখিল মাদ্রাসায় পৃথকভাবে ফলদ, ঔষধি, বনজ বৃক্ষের চারা রোপন করা হয়।

এ সময় পূবালী ব্যাংক পিএলসির গোপালগঞ্জ শাখা ব্যবস্থাপক গৌতম চন্দ্র পাল, উলপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার একেএম সাইফুল্লাহ, উলপুর পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার বিশ্বাস, সহকারি প্রধান শিক্ষক রতন চন্দ্র পাল সহ শিক্ষা প্রতিষ্ঠান দুইটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শাখা ব্যবস্থাপক গৌতম চন্দ্র পাল বলেন, পূবালী ব্যাংক পিএলসি’র দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জেও এ অভিযান শুরু করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় গোপালগঞ্জ সদর উপজেলায় ২১০ টি, মুকসুদপুর উপজেলায় ২৪০ টি, কাশিয়ানী উপজেলায় ২২৫টি ও কোটালীপাড়া উপজেলায় ১২০ টি সহ মোট ৭ ৯৫ টি বৃক্ষের চারা রোপণ কার্যক্রম চলমান রয়েছে।

ব্যাংকের পক্ষ থেকে আমরা স্কুল, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি। সেখানে আম, কাঁঠাল, মেহগুণী, নিম, নারকেল, কৃষ্ণচূড়া ও বকুল গাছের চারা রোপণ করছি। সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের কর্মসূচি নিয়েছেন।

সরকারের এ কর্মসূচি সফল করতে আমাদের ব্যাংকের পক্ষ থেকে বৃক্ষরোপন করা হচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশ রক্ষা পাবে। অন্যদিকে দেশ সবুজায়ন হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দেশ উপযোগী হয়ে উঠবে বলে আমরা প্রত্যাশা করি।

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে চুরি মামলার তদন্তে পাওয়া এক আসামি, জিআর পরোয়ানাভুক্ত তিন আসামি ও মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সুত্রে জানা যায়, ব্রাক্ষনপাড়া থানার এসআই মাহতাব হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে চুরি মামলায় তদন্তে পাওয়া পলাতক আসামি বাদশা মিয়া (২৪)কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় দায়ের করা একটি চুরি মামলায় (ধারা ৪৫৭/৩৮০) গ্রেপ্তারি পরোয়ানা ও তদন্তে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।
অন্যদিকে এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি এমরানকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া এএসআই রতন কুমার মল্লিকের নেতৃত্বে তোফায়েল আহমেদ রবিন এবং এএসআই মো. নাছির উদ্দিনের নেতৃত্বে মো. জুয়েল মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তিনজনই ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এ ছাড়া এএসআই রতন কুমার মল্লিকের অভিযানে মাদক সেবনের অপরাধে মো. মঈন উদ্দীন (৩৯)কে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সংশ্লিষ্ট মামলার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আর মোবাইল কোর্টে দণ্ডিত ব্যক্তিকে দেওয়া সাজা অনুযায়ী কারাগারে পাঠানো হয়েছে।

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুর কালিয়াকৈরে উপজেলার হরতকিতলা, আমতলা,মাইওয়ান, চন্দ্রা,পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক সহ বিভিন্ন দোকানে তীব্র এলপিজি সংকট দেখা দিয়েছে। বাড়তি দাম দিয়েও মিলছে না সিলিন্ডার গ্যাস। সরবরাহ না থাকায় বসুন্ধরা, ওমেরা,আই গ্যাস দুবাই-বাংলাসহ বিভিন্ন ব্র্যান্ডের ডিলার পয়েন্টে ঝুলছে তালা। গত এক সপ্তাহ ধরে সংকট চলায় এলপিজি ব্যবহারকারীদের মধ্যে পোশাক কলকারখানা ও নানা পেশাজীবী শ্রমিকদের রান্না নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহ আগেও কালিয়াকৈর বাজারে ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডার ১ হাজার ৬৫০ থেকে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে। তখন বাজারে সরবরাহ স্বাভাবিক ছিল। তবে গত সপ্তাহের শুরু থেকে হঠাৎ সরবরাহ কমতে শুরু করে। সপ্তাহের শেষদিকে সংকট আরও তীব্র আকার ধারণ করে।স্থানীয় এক বাসিন্দা মোঃ সাইদুর রহমান জানান, মাত্র কয়েকদিন আগেই ১৫০০ থেকে ১৬০০ টাকার মধ্যেই এলপিজি গ্যাস পাওয়া যেত এখন দাম বেড়ে ২৫০০ টাকা থেকে ২৬০০ টাকা বিক্রি করছে অসাধু কিছু ব্যবসায়ী অতি তাড়াতাড়ি এই অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করতে হবে, নিম্নবিত্ত সাধারণ শ্রমিকের বেশি দাম দিয়ে এলপিজি গ্যাস কেনার সামর্থ্য নেই তাই প্রশাসনে একা দৃষ্টি আকর্ষণ করছি বাজার মনিটরিং করে দাম নিয়ন্ত্রণে আনার জন্য দাবি, রোববার এলপিজির নতুন মূল্য নির্ধারণের আগেই বাজারে থাকা কিছু সিলিন্ডার ২ হাজার ২ শত থেকে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে। এরপর গত তিন-চার দিন ধরে বাজারে এলপিজি প্রায় হঠাৎ উধাও হয়ে গেছে। বাড়তি দাম দিতে রাজি থাকলেও অনেকেই সিলিন্ডার সংগ্রহ করতে পারছেন না সাধারণ নিম্নবিত্ত মানুষ।

হরতকিতলা গ্রামের বাসিন্দা কলিম উদ্দিন জানান, তিনি জি-গ্যাস ব্যবহার করেন। গত দুই সপ্তাহ ধরে বাজারে জি-গ্যাসের সরবরাহ নেই। গ্যাসের সন্ধানে তাকে একাধিক দোকানে ঘুরতে হচ্ছে।তিনি বলেন, শহরের অধিকাংশ মানুষ ফ্ল্যাটবাড়িতে বসবাস করেন। সেখানে কাঠ বা খড়ি দিয়ে রান্নার সুযোগ নেই। ফলে এলপিজিই তাদের প্রধান ভরসা। বাজারে গ্যাস না থাকায় রান্না নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা।দুবাই-বাংলা এলপিজির পরিবেশক মতিয়ার রহমান জানান, সরকারিভাবে প্রতি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়ানো হলেও বাজারে সরবরাহ স্বাভাবিক হয়নি। সরবরাহ না থাকায় দোকান বন্ধ রাখতে হচ্ছে।তিনি আরও জানান, বসুন্ধরা ও ওমেরা এলপিজির ক্ষেত্রেও একই অবস্থা। কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না পরিবেশকেরা।

সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি

শিক্ষকতা হোক মর্যাদার, সমাজ হোক আলোকিত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬। ৫ অক্টোবর (সোমবার) উপজেলা প্রশাসন ও স্থানীয় শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিঠাপুকুরের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এইচ. এম মাহাবুবুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক এবং উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী। অনুষ্ঠানে অন্যান্য সামাজিক, রাজনৈতিক ও শিক্ষক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং ন্যায্য অধিকার আদায়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, একটি আদর্শ, বৈষম্যহীন ও প্রগতিশীল সমাজ গঠনে শিক্ষকের ভূমিকা অনবদ্য। জাতি গঠনে শিক্ষকদের এই অবদানের কথা স্মরণ করে বক্তারা রাষ্ট্রীয় ও সামাজিকভাবে তাদের সর্বোচ্চ মূল্যায়ন করার দাবি জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশের সকল শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত এক ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত হওয়া ওই ব্যক্তির নাম বদু মিয়া (৪০)।

তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা এলাকার গোপালপুর গ্রামের মতি মিয়ার ছেলে। তাঁর মায়ের নাম লাইলু। জন্মনিবন্ধন ও সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ১৯৮৬ সালের ১৭ এপ্রিল তাঁর জন্ম।

রোববার (৪ অক্টোবর) সকালে নবীনগর উপজেলার শ্রীরামপুর মোড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন বদু মিয়া। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। অজ্ঞাত মরদেহটির পরিচয় শনাক্তে মাঠে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের বিশেষায়িত ক্রাইম সিন টিম। পরে তথ্যপ্রযুক্তির বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে স্বল্প সময়ের মধ্যেই তাঁর পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পিবিআই।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া পিবিআইয়ের পুলিশ সুপার সচিন চাকমা বলেন, জেলা ইউনিটের বিশেষায়িত ক্রাইম সিন টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে অজ্ঞাত মরদেহটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে।

পরিচয় শনাক্ত হওয়ার পর নিহত বদু মিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। একটি সড়ক দুর্ঘটনা মুহূর্তেই থামিয়ে দিয়েছে তাঁর জীবনের পথচলা। এখন প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের অপেক্ষায় রয়েছে।