October 28, 2026

সাজেদুর রহমান, রংপুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ১৪ নম্বর দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ একটি পাগলা কুকুর পথচারী ও বাড়ির সামনে থাকা লোকজনের ওপর আক্রমণ চালিয়ে এলোপাতাড়ি কামড়াতে শুরু করে। এতে চার বছর বয়সী এক শিশুসহ নারী ও পুরুষরা আহত হন। আক্রান্তদের মধ্যে হাসেম, জেলেখা, সেলিনা, মাসুদ, সানজিদা, শিশু লাবিব, শফিউল, ফাহিম ও শাপলাসহ বেশ কয়েকজন রয়েছেন।

আহতদের মধ্যে দুর্গাপুর ইউনিয়নের রামপুরা, শীতলগাড়ি, পাইলার বাজার ও চিথলী দক্ষিণপাড়ার বাসিন্দারা রয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ২৫ জনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্কের টিকা দেওয়া হয়।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর জানান, আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত শাপলা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদেরও প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, কুকুরের আকস্মিক আক্রমণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকেরা। স্থানীয় বাসিন্দারা এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

ডেইলি জনতার ডায়েরি
নিরপেক্ষ সংবাদ,সবার অধিকার
dailyjanotardiary.com

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জ ৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের এমপি ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, আমাদের সমাজে নারীরা অবহেলিত, কারণ তারা কোন রোজগার করে না।
যার কারনে সমাজে ও পরিবারে নারীদের সম্মান বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি পরিবারের নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড দিয়েছেন।

ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে শনিবার সকাল ১০ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এমপি জিলানী বলেন, বাংলাদেশে গত ১৭ বছর একটি ফ্যাসিবাদী সরকার দেশের প্রত্যেকটি অর্থনৈতিক ভিত ধ্বংস করে দিয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে।
তাই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর। অর্থনৈতিক দিকটা চিন্তা করেই পর্যায়ক্রমে প্রত্যেক পরিবারকে কার্ড দেওয়ার চিন্তা করেছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, একটি ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। আমাদের দেশের অর্থনীতি যদি ভালো থাকতো সকল পরিবারকে একবারে কার্ড দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হতো। তবে বর্তমান সরকারের দক্ষতায় অর্থনীতির অবস্থা ধীরে ধীরে উন্নত হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণে অংশ নেয়া ১৫ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজারকে ডিজিটাল ট্যাব বিতরন করা হয়।

মোঃ ফারুক আহমদ, গাজীপুর ।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিকাশ ম্যানেজারকে গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
তসঙ্গে থাকা আরও দুই কর্মকর্তা ও গাড়িচালককে মারধর করা হয়েছে। আশঙ্কাজনক বিকাশ কর্মকর্তাকে শহীদ তাজউদ্দিন মেডিকেলে পাঠানো হয়েছে। আওতো বিকাশ ম্যানেজারের নাম হিমেল ৩৫। ইনি মাওনা বিকাশের ক্যাশ ম্যানেজার। আহত দুজনের নাম হচ্ছে মোহাম্মদ ফাহাদ হোসেন ৩০ ও মোঃ রিফাত২০ হোসেন এবং গাড়িচালকের নাম লাল মিয়া২৫। এই ঘটনাটি ৯ অক্টোবর রাতে শুক্রবারে শ্রীপুর আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় ঘটে। তারা বিকাশের বিভিন্ন আযান থেকে টাকা সংগ্রহ করেছিলেন। টাকার পরিমাণ ছিল প্রায় ৪ কোটি। টাকা ভর্তি বস্তা নিয়ে তারা একটি প্রাইভেট কারে করে মাওনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রাইভেট কার নাম্বার ঢাকা মেট্রো গ ৩৫০ ৭০১। বিকাশ কর্মীদের টাকা বহনকারী গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাড়িটি রোধ করে এবং গাড়ি ক্লাস ভেঙ্গে ক্যাশ ম্যানেজারের পেটে গুলি করে। বাকিদের মারধর করে এমতাবস্থায় তাদেরকে টেনে গাড়ি থেকে নামিয়ে টাকা ভর্তি দুই বস্তা টাকা নিয়ে পালিয়ে যায়। সহযোগিতায় গুলিবিদ্ধ সহ আহতদের শহীদ তাজউদ্দিন মেডিকেলে পাঠানো হয়। শ্রীপুর উপজেলার জরুরী বিভাগের ডাক্তার অনিল সরকার বলেন , গরীবৃদ্ধ ব্যক্তিকে তাজউদ্দিনে পাঠানো হয়েছে এবং আহত বাকিদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। তবে হামলার শিকদার ব্যক্তিদের কোন নিরাপত্তা ছিল না বলে জানা গেছে। এ বিষয়ে শ্রীপুর থানা ওসি শাহিনুর আলম বলেন, তাদের পক্ষ থেকে আমাদেরকে কোন জরুরি কল অথবা থানায় কিছুই জানানো হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে বাকি বিস্তারিত জানাবে বলে জানিয়েছেন।

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধী:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৭ নং মোহাম্মদপুর ইউনিয়ন রসুলপুর গ্রামে কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা একটি বাজাজ পালসার N160 মোটরসাইকেল, স্বর্ণালংকার, পাসপোর্ট, নগদ টাকাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এতে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরিবারের সদস্যদের খাবারে লবণ ও মরিচের সঙ্গে চেতনানাশক মেশানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এর ফলে পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়েছিলেন বলে জানা গেছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :
বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি জাতীয়তাবাদী দল বিএনপি’র অন্যতম অঙ্গসংগঠন তাঁতী দলের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ৮১ সদস্য বিশিষ্ট দিনাজপুর জেলা শাখা তাঁতী দলের শক্তিশালী কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে।
১০ অক্টোবর শুক্রবার বিকালে জানা যায়, চলতি মাসের গত ৪ তারিখে জাতীয়তাবাদী তাঁতী দলের ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মুজিবুর রহমানের স্বাক্ষরে উক্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত কমিটির তালিকা মোতাবেক দায়িত্বপ্রাপ্ত সভাপতি-১জন রেজাউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি-১জন আব্দুল করিম এবং সহ-সভাপতি আবু তাহের সিদ্দিকী সমেত ১৪ জন, সাধারণ সম্পাদক-১ জন হাসিনুর রহমান হাসু খান, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ-১৩ জন, সাংগঠনিক সম্পাদক-১ জন সেলিম হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক বদরুল মুলক লেবু সমেত-১৩ জন এবং অবশিষ্ট নির্বাহী সদস্য আরিফুর রহমান, আলমগীর হোসেন, শাহীন কাদের, মাহবুবর রহমান, জয়নাল আবেদীন, ফিরোজ আলমসহ-২৭ জন সমন্বয়ে সর্বমোট ৮১ জনই সংগ্রামী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দ্বারা সুপারিশকৃত বিধায় জাতীয়তাবাদী তাঁতীদল দিনাজপুর জেলা শাখা কমিটি অনুমোদন প্রাপ্ত হয়েছে।

দলের প্রতি গভীর আনুগত্য এবং গণতান্ত্রিক পন্থায় দলকে আরো শক্তিশালী, সুসংগঠিত, কার্যকর এবং সামনের দিকে এগিয়ে নিতে তৃনমুলে তরুণ নেতৃত্ব এবং কঠোর নিয়ন্ত্রণের বিকল্প নাই।
এত সুন্দর কমিটি অনুমোদিত এবং উপহার দেয়ায় দলীয় নেতাকর্মী সমর্থকরা কেন্দ্রীয় কমিটিকে কৃতজ্ঞতাসহ অভিনন্দন জানিয়েছে।

​মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

মশাবাহিত রোগ প্রতিরোধ ও পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে এক বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
​শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় হুজরাপুর জোড়া মঠ,কাজি পাড়া,পাঠানপাড়া এলাকার বিভিন্ন অলিগলি, ড্রেন এবং জনসমাগমপূর্ণ স্থানে এই কার্যক্রমের শুভসূচনা করা হয়।
​ক্লাবের তরুণ ও উদ্যমী সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকার সম্ভাব্য মশার প্রজননক্ষেত্র গুলোতে ব্লিচিং পাউডার ছিটানো হয়। পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয় এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।​এ সময় উপস্থিত ছিলেন আমিরুল,পিন্টু, মামুন,আশিফ,শাওন,ধলু ওস্থানীয় অন্যান্যরা। উৎসব ক্লাবের নেতৃবৃন্দ জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুর মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষায় তাদের এই সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
​এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণের জন্য এলাকাবাসী হুজরাপুর উৎসব ক্লাবের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট মোড় এলাকায় অবস্থিত হারামাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। প্রথম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে হেলিকপ্টারে ভ্রমণের সুযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চার শিক্ষার্থীকে হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় নেওয়া হয়। সেখানে তাদের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, নূরানী, নাজেরা ও হিফজ—এই তিনটি বিভাগের প্রথম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে তিনজনকে নির্বাচন করা হয়।

পাশাপাশি সারা বছর কোনো ধরনের অন্যায় বা অভিযোগে জড়িত না থাকা একজন শিক্ষার্থীকে বিশেষভাবে এ সুযোগ দেওয়া হয়েছে। সব মিলিয়ে চার শিক্ষার্থী পেয়েছে এই ব্যতিক্রমী পুরস্কার।

হেলিকপ্টারে ভ্রমণের সুযোগ পাওয়া চার শিক্ষার্থী হলো—ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের আমতলী গ্রামের আলাল হোসেনের ছেলে ইয়াছির আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলার উলচাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে ছিয়াম আহমেদ, কুমিল্লার মুরাদনগর উপজেলার মিজানুর রহমানের ছেলে আবু বকর ছিদ্দিক এবং নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের আমতলী গ্রামের জাকির হোসেনের ছেলে জাহিদুল হাসান।

মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী শাহ আহমাদ রিফাত। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতী সন্তান। তাঁর পিতার নাম শাহ আলম।

২০২৫ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি বর্তমানে নূরানী, নাজেরা ও হিফজ—এই তিনটি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো, ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা এবং নৈতিক চরিত্র গঠনে অনুপ্রাণিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন প্রতিবছর চালু রাখার পরিকল্পনাও রয়েছে।

এদিকে নবীনগর উপজেলার শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। নবীনগর উপজেলার সন্তানরা এ প্রতিষ্ঠানে ভর্তি হলে তাদের কাছ থেকে কোনো ধরনের ভর্তি বা অন্যান্য ফি নেওয়া হবে না বলে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের গাজীপুর জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে বিশ্বজিৎ আচার্যকে আহ্বায়ক এবং পলাশ পিনার্ট পিরিচকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া হেমন্ত চন্দ্র রায়, বাপ্পী ভিনসেণ্ট কস্তা ও আইভি সিংকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে লিটন চন্দ্র সাহাকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া প্রদীপ কুমার মিত্র(ভজন)সহ অন্যদের সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটিতে ৩৫ জন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ৩০/০৯/২০২৬ইং
নবগঠিত এ কমিটির মাধ্যমে কালীগঞ্জে

আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের গাজীপুর জেলার আহ্বায়ক মি. অনিল লিউ কস্তা, সদস্য সচিব অরুণ প্রশাদ মজুমদার যৌথ স্বাক্ষরিত কালীগঞ্জ উপজেলার আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মোঃ মিঠু মিয়া,
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে শাড়ি বিতরণ করেছে ফ্রেশ বাজার লিমিটেড। একই সঙ্গে স্থানীয় মন্দিরের উন্নয়নকাজে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধের এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পশ্চিম শ্রী শ্রী দুর্গা মন্দির এলাকায় এ শাড়ি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফ্রেশ বাজার লিমিটেডের চেয়ারম্যান হাফেজ আব্দুল্লাহ শাহীন মন্ডলের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী নারীদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়।

এ সময় মন্দিরের উন্নয়নকাজে আর্থিক অনুদান প্রদানের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী নারীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেশ বাজার লিমিটেডের চেয়ারম্যান হাফেজ আব্দুল্লাহ শাহীন মন্ডল। তিনি ফ্রেশ বাজার লিমিটেড ও এন্টার টিভির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আয়োজকদের এ উদ্যোগকে স্থানীয় পর্যায়ে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে এগিয়ে আসা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতার মাধ্যমে সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলাই এ ধরনের উদ্যোগের অন্যতম লক্ষ্য।

স্থানীয়দের মতে, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের প্রতি সম্মান প্রদর্শন এবং অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে।

ইতোমধ্যে স্থাপন করা হয়েছে প্রায় ২০০টি, দাবি চেয়ারম্যান প্রার্থীর

নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার কদমচিলান ইউনিয়নে সুপেয় পানির সংকট নিরসনে ব্যক্তিগত অর্থায়নে প্রায় এক হাজার নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মাওঃ কাজী মোঃ আব্দুল হালিম (মাস্টার)। তাঁর দাবি, ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ২০০টি নলকূপ স্থাপন করা হয়েছে।

তাঁর পক্ষ থেকে জানানো হয়, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের পাশাপাশি মসজিদ, মাদ্রাসা, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে এসব নলকূপ স্থাপন করা হয়েছে। ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষের সুপেয় পানির চাহিদা পূরণে সহযোগিতা করার চেষ্টা করছেন তিনি।

আলহাজ্ব মাওঃ কাজী মোঃ আব্দুল হালিম (মাস্টার) বলেন, “সুপেয় পানি মানুষের মৌলিক প্রয়োজন। এলাকার মানুষ যেন পানির সংকটে না পড়েন, সে লক্ষ্যেই ব্যক্তিগত অর্থায়নে নলকূপ স্থাপনে সহযোগিতা করছি। ইতোমধ্যে প্রায় ২০০টি নলকূপ স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় এলাকায় আরও নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তার পাশাপাশি মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করছেন।

তাঁর পক্ষ থেকে বলা হয়েছে, পর্যায়ক্রমে কদমচিলান ইউনিয়নের প্রয়োজনীয় এলাকাগুলোতে নলকূপ স্থাপনের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।