October 28, 2026

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:”

বৃক্ষরোপন করি,পরিবেশের ভারসাম্য রক্ষা করি “এই প্রতিবাদকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলার দামাইক্ষেত্র বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি মো: আমিরুল বাহার এর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশকে শীতল রাখে এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম, জ্যোৎস্না ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রতন কুমার সাহা রেন্টু,দামাইক্ষেত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম,বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি উত্তম শর্মা, সাধারণ সম্পাদক আব্দুল জলিল সহ আরো অনেকে।
এ সময় বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক,শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নূর শাহাদাৎ (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ না থাকার কথা জানানো হয়েছে। নিহতের বাবা, শ্বশুর ও স্ত্রী এ মর্মে দাবি/লিখিত বক্তব্য দিয়েছেন বলে জানানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কাছাকাছি ললকোপরার বিলসংলগ্ন একটি আমবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নূর শাহাদাৎ দুর্গাপুর গ্রামের কাজেম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আমবাগানের একটি গাছের ডালে গামছা প্যাঁচানো অবস্থায় তাঁকে দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নূর শাহাদাৎ মানসিক সমস্যাসহ বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছিলেন।
ভোলাহাট থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কার্যক্রম চালায়।
পরিবারের বক্তব্য: নিহতের বাবা, শ্বশুর ও স্ত্রী কারও বিরুদ্ধে অভিযোগ নেই বলে জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট জালিয়াতির অভিযোগে মো. রিপন মিয়া ওরফে কালু মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে বিভিন্ন ট্রেনের ৮৩টি আসনের টিকিট উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত রিপন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকার হারুন মিয়ার ছেলে। তাঁর কাছ থেকে ৮৩টি আসনের বিপরীতে ৪০টি টিকিট উদ্ধার করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

টিকিটের নাম ও তারিখ পরিবর্তন করে একই টিকিট একাধিক যাত্রীর কাছে বিক্রির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একটি টিকিট ১০ থেকে ১২ জন যাত্রীর কাছে বিক্রি করার অভিযোগও উঠে এসেছে। এ ঘটনায় যাত্রীদের সঙ্গে প্রতারণার বিষয়টি সামনে এসেছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

অভিযানের সময় রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।
রেলওয়ে স্টেশনে টিকিট জালিয়াতি ও কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

​মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত ৮টি টিম পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার ১২ অক্টোবর ২০২৬, বিকেলে ৮নং টিমের আওতায় পৌরসভার ৬নং ওয়ার্ডের শান্তি মোর, রামকৃষ্টপুর, ও এর আশপাশের এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।​মশক নিধন ও লার্ভা ধ্বংস: ৬নং ওয়ার্ডের রামকৃষ্টপুর এলাকায় ফগার মেশিনের সাহায্যে মশার ওষুধ ছিটানো হয় এবং ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়।​জনসচেতনতা বৃদ্ধি স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ এবং মাইকিং করা হয়।​অভিযানে নেতৃত্ব দেন টিম লিডার তথা কর নির্ধারক মো. এনামুল হক, পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মোঃ আব্দুল আজিজ খাঁন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো.নওরোজ হুদা। এছাড়াও অভিযানে স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ এবং পৌরসভার-কর্মচারী অন্যান্যরা সক্রিয়ভাবে অংশ নেন।
​অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা গেলেই কেবল ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। তাই নিজ নিজ বাড়ি এবং আশপাশের এলাকা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজের নতুন মডেলর নবনির্মিত মেইন গেট তথা প্রধান ফটকের শুভ উদ্বোধন করা হয়েছে।
শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষার কোন বিকল্প নাই।
১২ অক্টোবর সোমবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৃষ্টি নন্দন মেইন ফটকটির উদ্বোধন করেন হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি।
উদ্বোধন কালে তার সাথে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম মিন্টু.

জেলা বিএনপি’র উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক ভিপি, চেম্বার অফ কমার্সের পরিচালক, ইটভাটা মালিক সমিতির সভাপতি এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু।
সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মাজু।
যুগ্ম সাধারণ সম্পাদক, সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল।
যুবদল সদস্য সচিব ও মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী।
পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা।
উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম।
উপজেলা কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহীন। সহ-সভাপতি লাইসুর রহমান লিপু।
উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক সবার প্রিয় নেতৃত্ব শাহজাহান সিরাজ শিপন।
প্রভাষক মনোয়ার আহমেদ সিদ্দিকী ও নজরুল ইসলাম খান বুলুসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী-ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে শতস্ফুর্ত অংশগ্রহণ করেন।

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে ইভটিজিং ও অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গি প্রদর্শনের ঘটনায় মোহাম্মদ আরকান (২৩) নামে এক রোহিঙ্গা যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। আদালত পরিচালনা করেন ক্যাম্প সিআইসি মো. রনি আলম নূর, যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ অক্টোবর রাত ৯টার দিকে ক্যাম্পের এ/০৪ ব্লকের বাসিন্দা জান্নাতারা (২৭) নামে এক নারীকে লক্ষ্য করে ইভটিজিং ও অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গি প্রদর্শনের অভিযোগ ওঠে একই ব্লকের বাসিন্দা মোহাম্মদ আরকানের বিরুদ্ধে।

এ সময় স্থানীয় রোহিঙ্গারা তাকে আটক করে এপিবিএন পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাকে সংশ্লিষ্ট ব্লকের মাঝির জিম্মায় দেওয়া হয়।

সোমবার এ ঘটনায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মোহাম্মদ আরকানকে দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এপিবিএন জানায়, এ ঘটনায় ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রাধানগর এলাকায় অবস্থিত শ্রীশ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণ ও রুপার অলংকার, ছয়টি মূর্তি এবং ভক্তদের প্রণামির বাক্সের টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (১২ অক্টোবর) সকালে মন্দিরের পুরোহিত পূজা দিতে এসে চুরির বিষয়টি দেখতে পান।

পরে মন্দির পরিচালনা কমিটিকে জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সকাল ৯টার দিকে আখাউড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার রাতে মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে।

পরে মন্দিরে থাকা মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। চুরি হওয়া ছয়টি মূর্তির মধ্যে পিতলের মূর্তিও রয়েছে। এ ছাড়া মন্দিরের দুটি দানবাক্সের তালা ভেঙে টাকা নিয়ে যাওয়া হয়েছে। বাক্সগুলোতে প্রায় ছয় মাসের প্রণামির টাকা জমা ছিল বলে মন্দির পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ জানান, সকালে চুরির খবর পেয়ে তাঁরা ঘটনাটি সম্পর্কে জানতে পারেন। মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে। ওই পাশের মেরামতকাজের জন্য সিসিটিভি ক্যামেরা খোলা ছিল বলেও তিনি জানান।

মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী জানান, সকালে পূজা দিতে এসে তিনি চুরির বিষয়টি দেখতে পান। পরে সংশ্লিষ্টদের জানানো হলে পুলিশ ঘটনাস্থলে আসে।

আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আলী রেজা মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে চুরির ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে চুরি হওয়া স্বর্ণ ও রুপার অলংকারের প্রকৃত পরিমাণ এবং প্রণামির বাক্স থেকে কত টাকা নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় মন্দির-সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি;আহমদ রেজা :

সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং মফস্বল সাংবাদিকদের নানামুখী সমস্যা সমাধানের দাবিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের সভাপতি আহমেদ আবু জাফর।সাংবাদিকদের অধিকার, পেশাগত নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন তিনি। আজ ১২ অক্টোবর ২০২৬, সোমবার তাঁর ৫১তম জন্মবার্ষিকী।

সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১৪ দফা দাবি নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে সাংবাদিক সমাজে পরিচিতি অর্জন করেছেন আহমেদ আবু জাফর। বিশেষ করে তৃণমূল পর্যায়ে কর্মরত মফস্বল সাংবাদিকদের নানা সমস্যা জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং তাঁদের ন্যায্য অধিকার আদায়ে তিনি কাজ করে যাচ্ছেন।

আহমেদ আবু জাফর ২০১৩ সালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। পরবর্তী সময়ে তিনি সংগঠনটির নেতৃত্ব ও নীতিনির্ধারণী পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সভাপতির দায়িত্বে রয়েছেন। পাশাপাশি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতির দায়িত্বও পালন করছেন।

সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হয়রানি এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনাগুলোর প্রতিকার নিশ্চিত করার দাবিতে তিনি সোচ্চার ভূমিকা রেখে আসছেন। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিও তুলে ধরেছেন তিনি। জাতীয় গণমাধ্যম সপ্তাহের উদ্যোক্তা হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে।

জেলা ও উপজেলা পর্যায় থেকে বিভিন্ন প্রয়োজনে ঢাকায় আসা সাংবাদিকদের আবাসন ও খাবারের সমস্যা বিবেচনায় নিয়ে ২০২২ সালে তিনি স্বল্প খরচে থাকা-খাওয়ার সুবিধাসংবলিত ‘জার্নালিস্ট শেল্টার হোম’ চালু করেন। সাংবাদিকদের জন্য এ উদ্যোগ তাঁদের সাময়িক আবাসনসংকট মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়।

সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত দায়িত্বশীলতা এবং সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি কাজ করছেন। ২০২২ সালে ৩০টি জাতীয় পর্যায়ের সাংবাদিক সংগঠনের সমন্বয়ে গড়ে তোলেন ‘অ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন’ (এ্যাবজা)। জোটটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি এর আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

এ ছাড়া তিনি ‘মিডিয়া ক্যানভাস’ ম্যাগাজিন ও একটি বাংলা পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবেও কাজ করছেন। তাঁর কর্মপরিধির অন্যতম লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের পেশাগত সমস্যা, সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয়গুলো সংশ্লিষ্ট মহলের নজরে আনা এবং সাংগঠনিক উদ্যোগের মাধ্যমে সমাধানের পথ তৈরি করা।

দক্ষিণাঞ্চলের জেলা ঝালকাঠিতে জন্মগ্রহণকারী আহমেদ আবু জাফরের বেড়ে ওঠাও সেখানেই। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জনক—এক ছেলে ও এক মেয়ের পিতা।

তাঁর ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ভোররাতে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ার গুঞ্জরগড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—আরাজী মাটিগাড়া এলাকার রফিকুল ইসলাম (৪৫) ও জাহিদুল ইসলাম (৪৫), লস্করা এলাকার তুষার বর্মন (২৭) এবং মাটিগাড়া এলাকার পরিমল (৩৫)।
অভিযানে আটক প্রথম তিনজনকে দুই মাস করে এবং চতুর্থজনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাঁদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

রহমত আরিফ ঠাকুরগাঁও
০১৭৪০৮৬১০৮০

মোহাম্মদ সবুর শেখ
ফুলতলা (খুলনা) প্রতিনিধি:

খুলনার ফুলতলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার।
অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষা ও বিকাশের সমান সুযোগ সৃষ্টির গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি কন্যাশিশুর প্রতি বৈষম্য দূরীকরণ এবং তাদের সম্ভাবনা বিকাশে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।