October 28, 2026

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে একটি নির্মাণাধীন কারখানার ভেতর থেকে ইমাম (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে উলপুর বাজার পেরিয়ে কংশুর এলাকার ওই কারখানা থেকে মরদেহটি উদ্ধার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নিহত ইমাম গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। তাঁর বাবার নাম জানা যায়নি। তাঁর মা আছিয়া বেগম সৌদি আরবে থাকেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কংশুর এলাকায় একটি নির্মাণাধীন কারখানার ভেতরে ইমামকে গলায় দড়ি দেওয়া অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। খবর পেয়ে সংশ্লিষ্ট সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ইমামের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে অভিযান চালিয়ে দুইটি মোটরসাইকেলের ভেতর থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ বহনের অভিযোগে রিপন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক রিপন শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা বাগআঁচড়া বাজারের বাবু মার্কেট ও বিগ বাজারের সম্মুখে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন দুইটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন আনুমানিক ৩ হাজার ৪০০ গ্রাম। এ সময় দুইটি মোটর সাইকেল দুইটি, দুইটি মোবাইল ফোন এবং ০১টি স্মার্ট ঘড়িসহ স্বর্ণ পাচারকারী রিপনকে আটক করা হয়।

আটককৃত স্বর্ণের মূল্য মূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। অন্যান্য মালামালসহ মোট সিজার মূল্য ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা বলে বিজিবি জানান।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান , আটককৃত স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিস, যশোর এবং মোটরসাইকেল, মোবাইল ফোন ও স্মার্ট ঘড়িসহ আসামীকে শার্শা থানায় হস্থান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি অধিনায়ক আরো জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। #

প্রেরক:-
মো,মনির হোসেন।
বেনাপোল প্রতিনিধি যশোর।
তারিখ:-৩০/০৯/২৬
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১,

এ.কে পালাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ইয়াবাসহ একজন, দুটি জিআর সাজা পরোয়ানাভুক্ত একজন, বিশেষ ক্ষমতা আইনের মামলার পলাতক একজন এবং প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে ছয়জন রয়েছেন।
সোমবার ও মঙ্গলবার (২৮ ও ২৯ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রূপম কুমার সরকারের নেতৃত্বে পুলিশ শশীদল বাজারের পশ্চিম পাশে পাঁচ পীরের দরগা-সংলগ্ন একটি দোকানের সামনে অভিযান চালায়। এ সময় ২০০ পিস ইয়াবাসহ মো. রুবেল মিয়া (৪২)কে গ্রেপ্তার করা হয়। তিনি শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রব্বান মিয়ার ছেলে।
পৃথক অভিযানে এসআই মো. সাইফুল আলম ও এএসআই মো. ইমরানের নেতৃত্বে দুটি জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. ইউসুফ প্রকাশ বুদ্দুকে (২৫) গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ শশীদল গ্রামের লেবন বেপারী বাড়ির মিন্টু মিয়ার ছেলে।
এ ছাড়া বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তদন্তে পাওয়া পলাতক আসামি মো. আরিফুল ইসলাম প্রকাশ তানভীরকে (২৫) শিদলাই এলাকা থেকে গ্রেপ্তার করেন এসআই ডি.এম.এ মজিদ।
অন্যদিকে, প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে নান্টু চন্দ্র দাশ (৫০), মো. মোস্তফা (৪০), মো. ইমন (৩০), মো. জুয়েল (৩৮), মো. বেলাল হোসেন (৩২) ও মো. সিয়াম (১৯)কে সামারি ট্রায়ালের জন্য গ্রেপ্তার করা হয়। এসআই আল আমিন, এসআই সুজন কুমার আচার্য ও এএসআই মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে গাজীপুরের কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা ও ভালোবাসার কবি। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্মে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার বার্তা রয়েছে। নতুন প্রজন্মকে নজরুলের জীবন, সাহিত্য ও আদর্শ সম্পর্কে জানাতে হবে। সমাজ থেকে বৈষম্য, অন্যায় ও অসহিষ্ণুতা দূর করতে নজরুলের মানবতাবাদী চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে নজরুলের সাহিত্যচর্চা ও তাঁর জীবনাদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জের সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম কামরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার। সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মার্টিন পেরেরা ও আমেনা খাতুনের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার উজ্জল পেরেরা সিএসসি প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম কামরুল ইসলাম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের সাহিত্য, সংস্কৃতি ও চেতনার এক উজ্জ্বল প্রতীক। তিনি অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাঁর লেখনীর মাধ্যমে আজীবন সংগ্রাম করেছেন। একই সঙ্গে তিনি মানুষের মধ্যে সাম্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ও মানবতার বাণী ছড়িয়ে দিয়েছেন। নজরুলের জীবন ও সাহিত্য আমাদের নতুন প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কবিতা ও গান শুধু আনন্দ দেয় না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জাগ্রত করতে শিক্ষা দেয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মোঃ রনি রজব, ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সীমান্ত অপরাধ, মাদক, চোরাচালান, অস্ত্র পাচার এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের খড়কপুর বিওপি এলাকায় ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৫৯ বিজিবির নায়েব সুবেদার আব্দুর রাজ্জাক। তিনি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মাদক ও সীমান্ত অপরাধের ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন।
তিনি বলেন, “মাদককে না বলুন, জীবনকে ভালোবাসুন। মাদক পরিহার করুন, নিজে বাঁচুন, আগামী প্রজন্মকে বাঁচান। মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি। সুস্থ দেহ, সুন্দর মন—মাদকমুক্ত জীবন।”
তিনি আরও বলেন, মাদকের নেশা ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। তাই মাদক থেকে দূরে থেকে তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর জীবন গঠনে উৎসাহিত করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন দলদলী ইউনিয়নের দলনেতা মোঃ রবিউল ইসলাম, উপজেলা মহিলা প্লাটুন কমান্ডার মোসাঃ সালমা খাতুন, আনসার সদস্য তাজামুল হক ও মোঃ আয়নাল হকসহ সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।
সভায় সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদক, চোরাচালান, অস্ত্র ও মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন তথ্যসম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

বাদশা সেকেন্দার ভুট্টো
ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
সীমান্তে চোরাচালান ঠেকাতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর ধারাবাহিক অভিযানে বড় ধরনের সাফল্য এসেছে। নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযানে ভারতীয় গোল কাঠ জব্দ করেছে বিজিবি। তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে পণ্য ফেলে পালিয়ে যায় চোরাচালানের সঙ্গে জড়িতরা।
বিজিবি সূত্র জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে কালিগঞ্জ বিওপির একটি টহল দল নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৯৪/৬-এস বাংলাদেশের অভ্যন্তরে ঝাড়সিংহেশ্বর কাঁচা রাস্তা এলাকায় অভিযান চালায়।
টহল দলের গতিবিধি টের পেয়েই চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা ভারতীয় গোল কাঠ ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় কাঠগুলো উদ্ধার করে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার রয়েছে। উদ্ধার করা পণ্যের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য প্রবেশ ঠেকাতে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জিয়া মঞ্চ’র ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের উদ্যোগে আনন্দ র‌্যালী, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাউজান তাপবিদ্যুৎ গেইট এলাকা থেকে আনন্দ র‌্যালী শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ শেষে রাঙ্গুনিয়াস্থ জিয়া নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম এর প্রথম সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। সমাধিস্থলে জিয়া মঞ্চ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী শরীফের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় তথ্য-গবেষণা বিষয়ক সহ-সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় টীম প্রধান ওয়াকিল আহমদ, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ মানবাধিকার সম্পাদক সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম ফারুকী, চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের আহবায়ক অধ্যাপক খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়া মঞ্চের আহবায়ক মো. শাহ আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব হারুনুর রশিদ বাবলা, চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব এডভোকেট ইস্কান্দার আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলার ১নং সহসভাপতি হাজী ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক মো. এজলাস, সহসভাপতি মো. ইসমাঈল হোসেন, সেকান্দর, নুর মোহাম্মদ, যুগ্ম সম্পাদক এডভোকেট রিনা আক্তার পায়েল, সাহেদ আকবর, মহিন উদ্দিন, মো. ফারুক, রাঙ্গুনিয়া উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু বকর ছিদ্দিক, রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সবুজ, আনোয়ারা উপজেলার আহবায়ক এম.এম.শিবলী নুমানী,সিনিয়র যুগ্ম আহবায়ক মনির উদ্দীন চৌধুরী সেন্টু,রাউজান উপজেলার সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক দেলোয়ার খান জয়, ফটিকছড়ি উপজেলার সভাপতি অহিদুল আলম, নাজিরহাট পৌরসভার আহবায়ক মো. এয়াকুব, রাঙ্গুনিয়া পৌরসভার আহবায়ক রফিকুল কাদের, সদস্য সচিব মেহেদী হাসান টিপু, সীতাকুণ্ড উপজেলার যুগ্ম আহবায়ক ফুল মিয়া প্ চক্রান্ত ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এসব ষড়যন্ত্রকে নস্যাৎ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জিয়া মঞ্চের নেতাকর্মীদের দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে।

ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলে
২০২৬-২৭ অর্থবছরের চিনি উৎপাদন ও মিল রক্ষণাবেক্ষণ বিষয়ক দুই দিনব্যাপী ইন-হাউজ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

সকাল ৮টায় অএ মিলের প্রশিক্ষণ ভবনে কারখানার স্থায়ী শ্রমিক-কর্মচারীদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়

ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী
আ. ন. ম.
জোবায়ের
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলের মহা-ব্যবস্থাপক (কারখানা)
মোঃ আলমগীর হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্তিতছিলেন
মহা-ব্যবস্থাপক (ইক্ষু কৃষি) গৌতম কুমার,
মহা-ব্যবস্থাপক (অর্থ) জাহিদুর ইসলাম, মহা-ব্যবস্থাপক (প্রশাসন) সাইফুল ইসলাম,
যন্ত্র প্রকৌশলী (ডিসি এমি) আব্দুল আলীম, সহ
মোচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলী ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ
ও
মিলের প্রশিক্ষণাথী শ্রমিকেরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি অনুযায়ী দুই দিন ধরে কারখানার সার্বিক কর্মদক্ষতা বৃদ্ধি, চিনি উৎপাদন ত্বরান্বিতকরণ এবং যন্ত্রপাতির সঠিক রক্ষণাবেক্ষণ বিষয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ প্রদান করা

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকৌশলী সাধন কুমার মন্ডল।

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩০ নম্বর উত্তর বান্ধাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক পীযুষ কান্তি রায়ের বিরুদ্ধে।
এ ঘটনায় গত ২৭ সেপ্টম্বর গাজী মো. জাকারিয়া খন্দকার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, গত ২২ জুন বিদ্যালয়ে অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে গাজী মো. জাকারিয়াকে বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত করা হয়।
পরে প্রধান শিক্ষক পীযুষ কান্তি রায় নাম পরিবর্তন করে
মো. বাচ্চু খন্দকারের নাম অনুমোদনের জন্য পাঠান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে বিদ্যালয় এলাকায় গেলে ম্যানেজিং কমিটির সভাপতি খন্দকার মো. আবু হানিফ, সহসভাপতি শাহআলম খন্দকার ও ইউপি সদস্য মাসুম শেখ বলেন, সভায় সবার সম্মতিতে জাকারিয়ার নাম প্রস্তাব করা হয়েছিল। পরে তাঁর নাম বাদ দেওয়ার বিষয়টি তদন্তের দাবি জানান তাঁরা।

তবে মো. বাচ্চু খন্দকার বলেন, তিনি কমিটিতে থাকতে চান না। স্থানীয়রা জাকারিয়াকে নির্বাচিত করার পরও তাঁকে না জানিয়ে তাঁর নাম দেওয়া হয়েছে বলে তিনি জানান।

অভিযোগে বিদ্যালয়ের বিভিন্ন খাতে সরকারি বরাদ্দের অর্থ ব্যবহারে অনিয়মের বিষয়টিও তদন্তের দাবি জানানো হয়েছে। তবে প্রধান শিক্ষক পীযুষ কান্তি রায় বলেন, ‘আমি ছুটিতে রয়েছি। শুনেছি একটি অভিযোগ হয়েছে। এখন আমি কিছু বলতে পারব না।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত বলেন, প্রধান শিক্ষক তিনটি নাম প্রস্তাব করেছেন এবং প্রথম নামটি অনুমোদন হয়েছে। তালিকায় জাকারিয়ার নাম থাকলে অন্য নাম কেন পাঠানো হয়েছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও সাইফ-উল-আরেফিন বলেন, অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ আর আল মামুন | স্টাফ রিপোর্টার


গাজীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দৈনিক গ্রাম বাংলার আলো পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় গাজীপুর চৌরাস্তার ময়মনসিংহ রোডস্থ হাজী টাওয়ারে দৈনিক গ্রাম বাংলার আলো পত্রিকার কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. ফিরোজ আল মামুন।
এ সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদকসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, গণমাধ্যমকর্মী, শুভাকাঙ্ক্ষী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে বিশ্বশান্তি এবং দৈনিক গ্রাম বাংলার আলো পত্রিকার সার্বিক সাফল্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি ডা. ফিরোজ আল মামুন বলেন, সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করাই একটি সংবাদপত্রের অন্যতম প্রধান দায়িত্ব। সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা সভা শেষে দৈনিক গ্রাম বাংলার আলো পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিথিরা।
কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।