October 29, 2026

অন্যান্য

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান,অদ্য ০৫/১০/২০২৬ ইং সোমবার শিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে সহায়তা করেন শিবপুর মডেল থানার পুলিশ। পরিদর্শনের সময় তিনি ৩টি ফার্মেসিতে ঔষধ ও কসমেটিকস্ আইন,২০২৩-এর ধারা ৪০(গ) ও ৪০(ঘ) লঙ্ঘনের বিষয়টি পরিলক্ষিত করে, ৪০(গ) ধারা অনুযায়ী ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় এবং ধারা ৪০(ঘ) অনুযায়ী রেজিস্টার্ড চিকিৎসক এর ব্যবস্থাপত্র ব্যতীত OTC বহির্ভূত ঔষধ বিক্রয়ের দায়ে মাষ্টার মেডিকেল হল,সেন ফার্মেসি ও রতন মেডিকেল সেন্টারকে নগদ মোট ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন এবং অভিযানকালে জব্দকৃত ঔষধ বিনষ্ট করেছেন । প্রতিষ্ঠানের ঔষধপত্র ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়। বিধিবহির্ভূত ভাবে ঔষধ বিক্রয়/বিতরণ না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা প্রদান করেন। অভিযানে সহায়তা করেন সিরাজুম মনিরা, ঔষধ তত্ত্বাবধায়ক,নরসিংদী ও শিবপুর থানার পুলিশ। জনস্বার্থে ঔষধের নিরাপদ ও সঠিক ব্যবহার নিশ্চিতকরণ এবং ঔষধ ও কসমেটিকস্ আইন,২০২৩-এর বিধান প্রতিপালনে শিবপুর উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও তিনি গত ২৯/০৯/২০২৬ ইং মঙ্গলবার বেলা ১১ঘটিকায় সময় শিবপুর পৌরসভার জামতলা এলাকায় সরকারি রাস্তার উপর অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযান এর মাধ্যমে রাস্তার উপর অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করেন। জনস্বার্থে সরকারি রাস্তা ও জনসাধারণের চলাচলের পথ অবৈধ দখলমুক্ত রাখতে শিবপুর উপজেলা প্রশাসন ও পৌরসভায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি

পূবালী ব্যাংক পিএলসি গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে।

আজ সোমবার (৫ অক্টোবর) গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের উলপুর গ্রামের উলপুর পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয় ও উলপুর মহিলা দাখিল মাদ্রাসায় পৃথকভাবে ফলদ, ঔষধি, বনজ বৃক্ষের চারা রোপন করা হয়।

এ সময় পূবালী ব্যাংক পিএলসির গোপালগঞ্জ শাখা ব্যবস্থাপক গৌতম চন্দ্র পাল, উলপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার একেএম সাইফুল্লাহ, উলপুর পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার বিশ্বাস, সহকারি প্রধান শিক্ষক রতন চন্দ্র পাল সহ শিক্ষা প্রতিষ্ঠান দুইটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শাখা ব্যবস্থাপক গৌতম চন্দ্র পাল বলেন, পূবালী ব্যাংক পিএলসি’র দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জেও এ অভিযান শুরু করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় গোপালগঞ্জ সদর উপজেলায় ২১০ টি, মুকসুদপুর উপজেলায় ২৪০ টি, কাশিয়ানী উপজেলায় ২২৫টি ও কোটালীপাড়া উপজেলায় ১২০ টি সহ মোট ৭ ৯৫ টি বৃক্ষের চারা রোপণ কার্যক্রম চলমান রয়েছে।

ব্যাংকের পক্ষ থেকে আমরা স্কুল, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি। সেখানে আম, কাঁঠাল, মেহগুণী, নিম, নারকেল, কৃষ্ণচূড়া ও বকুল গাছের চারা রোপণ করছি। সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের কর্মসূচি নিয়েছেন।

সরকারের এ কর্মসূচি সফল করতে আমাদের ব্যাংকের পক্ষ থেকে বৃক্ষরোপন করা হচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশ রক্ষা পাবে। অন্যদিকে দেশ সবুজায়ন হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দেশ উপযোগী হয়ে উঠবে বলে আমরা প্রত্যাশা করি।

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুর কালিয়াকৈরে উপজেলার হরতকিতলা, আমতলা,মাইওয়ান, চন্দ্রা,পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক সহ বিভিন্ন দোকানে তীব্র এলপিজি সংকট দেখা দিয়েছে। বাড়তি দাম দিয়েও মিলছে না সিলিন্ডার গ্যাস। সরবরাহ না থাকায় বসুন্ধরা, ওমেরা,আই গ্যাস দুবাই-বাংলাসহ বিভিন্ন ব্র্যান্ডের ডিলার পয়েন্টে ঝুলছে তালা। গত এক সপ্তাহ ধরে সংকট চলায় এলপিজি ব্যবহারকারীদের মধ্যে পোশাক কলকারখানা ও নানা পেশাজীবী শ্রমিকদের রান্না নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহ আগেও কালিয়াকৈর বাজারে ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডার ১ হাজার ৬৫০ থেকে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে। তখন বাজারে সরবরাহ স্বাভাবিক ছিল। তবে গত সপ্তাহের শুরু থেকে হঠাৎ সরবরাহ কমতে শুরু করে। সপ্তাহের শেষদিকে সংকট আরও তীব্র আকার ধারণ করে।স্থানীয় এক বাসিন্দা মোঃ সাইদুর রহমান জানান, মাত্র কয়েকদিন আগেই ১৫০০ থেকে ১৬০০ টাকার মধ্যেই এলপিজি গ্যাস পাওয়া যেত এখন দাম বেড়ে ২৫০০ টাকা থেকে ২৬০০ টাকা বিক্রি করছে অসাধু কিছু ব্যবসায়ী অতি তাড়াতাড়ি এই অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করতে হবে, নিম্নবিত্ত সাধারণ শ্রমিকের বেশি দাম দিয়ে এলপিজি গ্যাস কেনার সামর্থ্য নেই তাই প্রশাসনে একা দৃষ্টি আকর্ষণ করছি বাজার মনিটরিং করে দাম নিয়ন্ত্রণে আনার জন্য দাবি, রোববার এলপিজির নতুন মূল্য নির্ধারণের আগেই বাজারে থাকা কিছু সিলিন্ডার ২ হাজার ২ শত থেকে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে। এরপর গত তিন-চার দিন ধরে বাজারে এলপিজি প্রায় হঠাৎ উধাও হয়ে গেছে। বাড়তি দাম দিতে রাজি থাকলেও অনেকেই সিলিন্ডার সংগ্রহ করতে পারছেন না সাধারণ নিম্নবিত্ত মানুষ।

হরতকিতলা গ্রামের বাসিন্দা কলিম উদ্দিন জানান, তিনি জি-গ্যাস ব্যবহার করেন। গত দুই সপ্তাহ ধরে বাজারে জি-গ্যাসের সরবরাহ নেই। গ্যাসের সন্ধানে তাকে একাধিক দোকানে ঘুরতে হচ্ছে।তিনি বলেন, শহরের অধিকাংশ মানুষ ফ্ল্যাটবাড়িতে বসবাস করেন। সেখানে কাঠ বা খড়ি দিয়ে রান্নার সুযোগ নেই। ফলে এলপিজিই তাদের প্রধান ভরসা। বাজারে গ্যাস না থাকায় রান্না নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা।দুবাই-বাংলা এলপিজির পরিবেশক মতিয়ার রহমান জানান, সরকারিভাবে প্রতি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়ানো হলেও বাজারে সরবরাহ স্বাভাবিক হয়নি। সরবরাহ না থাকায় দোকান বন্ধ রাখতে হচ্ছে।তিনি আরও জানান, বসুন্ধরা ও ওমেরা এলপিজির ক্ষেত্রেও একই অবস্থা। কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না পরিবেশকেরা।

সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি

শিক্ষকতা হোক মর্যাদার, সমাজ হোক আলোকিত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬। ৫ অক্টোবর (সোমবার) উপজেলা প্রশাসন ও স্থানীয় শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিঠাপুকুরের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এইচ. এম মাহাবুবুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক এবং উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী। অনুষ্ঠানে অন্যান্য সামাজিক, রাজনৈতিক ও শিক্ষক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং ন্যায্য অধিকার আদায়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, একটি আদর্শ, বৈষম্যহীন ও প্রগতিশীল সমাজ গঠনে শিক্ষকের ভূমিকা অনবদ্য। জাতি গঠনে শিক্ষকদের এই অবদানের কথা স্মরণ করে বক্তারা রাষ্ট্রীয় ও সামাজিকভাবে তাদের সর্বোচ্চ মূল্যায়ন করার দাবি জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশের সকল শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত এক ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত হওয়া ওই ব্যক্তির নাম বদু মিয়া (৪০)।

তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা এলাকার গোপালপুর গ্রামের মতি মিয়ার ছেলে। তাঁর মায়ের নাম লাইলু। জন্মনিবন্ধন ও সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ১৯৮৬ সালের ১৭ এপ্রিল তাঁর জন্ম।

রোববার (৪ অক্টোবর) সকালে নবীনগর উপজেলার শ্রীরামপুর মোড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন বদু মিয়া। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। অজ্ঞাত মরদেহটির পরিচয় শনাক্তে মাঠে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের বিশেষায়িত ক্রাইম সিন টিম। পরে তথ্যপ্রযুক্তির বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে স্বল্প সময়ের মধ্যেই তাঁর পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পিবিআই।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া পিবিআইয়ের পুলিশ সুপার সচিন চাকমা বলেন, জেলা ইউনিটের বিশেষায়িত ক্রাইম সিন টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে অজ্ঞাত মরদেহটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে।

পরিচয় শনাক্ত হওয়ার পর নিহত বদু মিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। একটি সড়ক দুর্ঘটনা মুহূর্তেই থামিয়ে দিয়েছে তাঁর জীবনের পথচলা। এখন প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের অপেক্ষায় রয়েছে।

সাদ্দাম হোসেন সাজ্জাদ, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে ক্যাম্প-২৭ জাদিমুড়া এলাকা থেকে অপহৃত এক রোহিঙ্গা যুবককে অপহরণের প্রায় দুই ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্প-২৭-এর বি/৪ ব্লকের আবদুল আমিনের চায়ের দোকানের সামনে থেকে সৈয়দ আমিন (৩৪) নামে ওই যুবককে ১০ থেকে ১২ জনের একটি অজ্ঞাত সশস্ত্র দল জোরপূর্বক অপহরণ করে বলে জানিয়েছে এপিবিএন।

ঘটনার খবর পেয়ে জাদিমুড়া এপিবিএন পুলিশ ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) হরিদাস মন্ডল তাৎক্ষণিকভাবে রাত্রীকালীন ডিউটি পার্টি ও এসআই (নিঃ) শাহীনসহ ১৫ সদস্যের একটি আভিযানিক দল গঠন করেন। পরে দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

এপিবিএন সূত্র জানায়, অভিযান চলাকালে ক্যাম্পের বি/১৩ ব্লকের কাঁটাতারসংলগ্ন পাহাড়ি এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা সৈয়দ আমিনকে ছেড়ে দিয়ে গহিন পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে অভিযানকারী দল ঘটনাস্থল থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

উদ্ধারের পর সৈয়দ আমিনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টা ৪০ মিনিটের দিকে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া সৈয়দ আমিন ক্যাম্প-২৭ জাদিমুড়ার বি/১৩ ব্লকের বাসিন্দা। তার বাবার নাম ইন্না আমিন।

এ ঘটনায় জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপহরণে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজানে বিশিষ্ট সমাজসেবক ও গুণী ব্যক্তিত্ব প্রয়াত নির্মল পালিতের স্মরণে স্মৃতিচারণ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের গশ্চি ৩ নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণ মন্দির বাড়ির বরদা ভবনে এ স্মরণসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নূর নবী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারী শিক্ষা অফিসার জিসা চাকমা,রাউজান উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন, রাউজান উপজেলা সহকারী শিক্ষা অফিসার সীমা রাণী সেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও রাউজান উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি লিটন মহাজন লিটু।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দোলন কৃষ্ণ ঘোষ, দক্ষিণ রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দির উৎসব কমিটির সভাপতি দুলাল কান্তি দাশ, দক্ষিণ রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সাংগঠনিক সম্পাদক টিটু তালুকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি অনিরুদ্ধ অপু, রাউজান প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক এ কে বাবর, রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-দপ্তর সম্পাদক শিবু প্রসাদ ভট্টাচার্য, রাউজান উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের প্রচার সম্পাদক এস বি সুজন এবং দক্ষিণ রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সহ-সাংস্কৃতিক সম্পাদক সুজন দাশসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সমিতির দক্ষিণ রাউজান শাখার সাধারণ সম্পাদক সুজন দাশ গুপ্ত। এতে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ রাউজান শিক্ষক সমিতির সভাপতি পবন চক্রবর্তী, শিক্ষক সঞ্জিত নন্দী, শিক্ষক রূপন চক্রবর্তী, শিক্ষক শ্যামল দে, শিক্ষক সত্যরঞ্জন দাশসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শুভানুধ্যায়ীরা।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উত্তম পালিত ও উৎপল পালিত।

স্মরণসভায় বক্তারা বলেন, প্রয়াত নির্মল পালিত ছিলেন একজন সৃজনশীল, সমাজসচেতন ও আলোকিত মানুষ। সমাজসেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। তাঁর মৃত্যুতে সমাজ ও সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

বক্তারা আরও বলেন, নির্মল পালিতের কর্মময় জীবন, সমাজের প্রতি তাঁর দায়িত্ববোধ এবং মানুষের কল্যাণে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ও ভালো কাজগুলো অনুসরণ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।

স্মরণসভা শেষে প্রয়াত নির্মল পালিতের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

লুৎফর সিকদার, গোপালগঞ্জ:

গতকাল রবিবার দুপুর গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় “স্বচ্ছতা” সম্মেলন কক্ষে উপস্থিতি ছিলেন, সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আরিফ-উজ-জামান মহোদয়ের সভাপতিত্বে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা, নিরাপত্তা ও সমস্যা নিরসন সংক্রান্তে ইজিবাইক মোটর চালক ও বাজার সমিতির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ কে এম,বাবর গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য (এমপি), জনাব মোঃ হাবীবুল্লাহ,বিপিএম-সেবা, পুলিশ সুপার, গোপালগঞ্জ এবং জেলা পরিষদের প্রশাসক
শরীফ রফিকজ্জামান মহোদয়।

সভায় জেলার সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও অধিকতর শৃঙ্খলাপূর্ণ, জনবান্ধব ও নিরাপদ করে তোলার জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার, গোপালগঞ্জ। পাশাপাশি, পরিবহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন যৌক্তিক সমস্যা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্রুত নিরসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয় কোনো ধরনের হয়রানি ছাড়াই বৈধ পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং সাধারণ জনগণের যেকোনো ধরনের ভোগান্তি এড়াতে সংশ্লিষ্ট পরিবহন মালিক, শ্রমিকসহ সকল অংশীজনের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন , গোপালগঞ্জ জেলা প্রশাসন এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও গোপালগঞ্জ পরিবহন খাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় বৈচিত্র্য, সম্প্রীতি ও শান্তির বার্তা নিয়ে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক মেলা। গান, খেলাধুলা, গল্প শেয়ারিং ও ঐতিহ্যবাহী খাবারের আয়োজনের মধ্য দিয়ে বাঙালি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সামাজিক সংহতি জোরদারের উদ্যোগ নেওয়া হয়।
রোববার (৪ অক্টোবর) বিকেল ৩টায় হ্নীলা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইক্লোন সেন্টারের নিচতলায় এ সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হয়।
‘Cultural Fair for Promoting Diversity and Peace’ শীর্ষক এ আয়োজনটি ‘Youth-Led Peacebuilding and Social Cohesion Initiatives in Bangladesh & Myanmar’ প্রকল্পের আওতায় বাস্তবায়ন করে সুজলা মহিলা সমিতি (Suzala Mahila Samiti)। এতে সহযোগিতা করে SHED ও ActionAid এবং অর্থায়নে ছিল ইউরোপীয় ইউনিয়ন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহেদুল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য দেন নুরুল আমিন। এরপর রোহিঙ্গা সম্প্রদায়ের অংশগ্রহণে স্টোরি শেয়ারিং পর্ব অনুষ্ঠিত হয়। এতে হোস্ট ও রোহিঙ্গা হিসেবে বক্তব্য দেন ইরফাত ও বিবি জাহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজলা মহিলা সমিতির নির্বাহী পরিচালক সুমাইয়া কামাল। SHED-এর পক্ষ থেকে বক্তব্য দেন আসিফ তাইজুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কমিউনিটি ওয়াচ গ্রুপের রাখাইন সম্প্রদায়ের সভাপতি মন্টিং অং। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুদ্দিন।
সাংস্কৃতিক মেলার অংশ হিসেবে দুটি খেলাধুলার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল চেয়ার খেলা ও পলি পাশিং। খেলাধুলায় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীরা উৎসাহের সঙ্গে অংশ নেন। প্রতিযোগিতায় বিজয়ী তিনজন নারী ও তিনজন পুরুষের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পরে কক্সবাজার থেকে আগত শিল্পীদের পরিবেশনায় বাংলাদেশি ও রোহিঙ্গা সম্প্রদায়ের বিভিন্ন গান পরিবেশন করা হয়। এতে মেলা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ ছাড়া মেলায় বাঙালি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের স্টল সাজানো হয়। এসব স্টলে ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, পুলি পিঠা, পাকান পিঠা, নারকেলের পিঠা, নকশি পিঠা ও বিভিন্ন স্থানীয় মুখরোচক খাবার প্রদর্শন ও পরিবেশন করা হয়।
আয়োজকরা জানান, ভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রার সঙ্গে একে অপরকে পরিচিত করার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি বাড়ানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে স্থানীয় বাঙালি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সংহতি আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তারা।

লুৎফর সিকদার, স্টাফ রিপোর্টার।

গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার সাংবাদিক বাদল “দৈনিক প্রিয় দেশ প্রতিদিন, মুকসুদপুর উপজেলা প্রতিনিধি আজ রবিবার বিকালে মটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। তাহার হাত ভেঙে যায়,
পরে মুকসুদপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ ফরিদপুর রিফাট করেছেন। আগামীকাল সকালে ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হবে। সাংবাদিক বাদল সকলের কাছে দোয়ার আহ্বান জানান।