October 28, 2026

রাজনীতি

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :
বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি জাতীয়তাবাদী দল বিএনপি’র অন্যতম অঙ্গসংগঠন তাঁতী দলের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ৮১ সদস্য বিশিষ্ট দিনাজপুর জেলা শাখা তাঁতী দলের শক্তিশালী কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে।
১০ অক্টোবর শুক্রবার বিকালে জানা যায়, চলতি মাসের গত ৪ তারিখে জাতীয়তাবাদী তাঁতী দলের ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মুজিবুর রহমানের স্বাক্ষরে উক্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত কমিটির তালিকা মোতাবেক দায়িত্বপ্রাপ্ত সভাপতি-১জন রেজাউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি-১জন আব্দুল করিম এবং সহ-সভাপতি আবু তাহের সিদ্দিকী সমেত ১৪ জন, সাধারণ সম্পাদক-১ জন হাসিনুর রহমান হাসু খান, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ-১৩ জন, সাংগঠনিক সম্পাদক-১ জন সেলিম হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক বদরুল মুলক লেবু সমেত-১৩ জন এবং অবশিষ্ট নির্বাহী সদস্য আরিফুর রহমান, আলমগীর হোসেন, শাহীন কাদের, মাহবুবর রহমান, জয়নাল আবেদীন, ফিরোজ আলমসহ-২৭ জন সমন্বয়ে সর্বমোট ৮১ জনই সংগ্রামী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দ্বারা সুপারিশকৃত বিধায় জাতীয়তাবাদী তাঁতীদল দিনাজপুর জেলা শাখা কমিটি অনুমোদন প্রাপ্ত হয়েছে।

দলের প্রতি গভীর আনুগত্য এবং গণতান্ত্রিক পন্থায় দলকে আরো শক্তিশালী, সুসংগঠিত, কার্যকর এবং সামনের দিকে এগিয়ে নিতে তৃনমুলে তরুণ নেতৃত্ব এবং কঠোর নিয়ন্ত্রণের বিকল্প নাই।
এত সুন্দর কমিটি অনুমোদিত এবং উপহার দেয়ায় দলীয় নেতাকর্মী সমর্থকরা কেন্দ্রীয় কমিটিকে কৃতজ্ঞতাসহ অভিনন্দন জানিয়েছে।

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের গাজীপুর জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে বিশ্বজিৎ আচার্যকে আহ্বায়ক এবং পলাশ পিনার্ট পিরিচকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া হেমন্ত চন্দ্র রায়, বাপ্পী ভিনসেণ্ট কস্তা ও আইভি সিংকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে লিটন চন্দ্র সাহাকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া প্রদীপ কুমার মিত্র(ভজন)সহ অন্যদের সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটিতে ৩৫ জন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ৩০/০৯/২০২৬ইং
নবগঠিত এ কমিটির মাধ্যমে কালীগঞ্জে

আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের গাজীপুর জেলার আহ্বায়ক মি. অনিল লিউ কস্তা, সদস্য সচিব অরুণ প্রশাদ মজুমদার যৌথ স্বাক্ষরিত কালীগঞ্জ উপজেলার আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ ও মতবিনিময় কার্যক্রম শুরু করেছেন।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি ইউনিয়নের মাইজবাড়ি বদিপুর গ্রামে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাজি মো. নুরমিয়া মিয়া। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম বলেন, কোরবান নগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামত, ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। ইউনিয়নের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে জনসেবায় নিজেকে নিয়োজিত রাখাই তাঁর মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও সমৃদ্ধ কোরবান নগর ইউনিয়ন গড়ে তুলতে চান। এ লক্ষ্যে তিনি আগামী নির্বাচনে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন আজাদ মাস্টার, আরছব আলী, সেক্রেটারি আবুল কালাম, মনির উদ্দিন, মনির আলী আকবর, আবু বক্কর সিদ্দিক, মেহেরাজ আলী, শফিকুল ইসলাম, ইমান আলী, ইউসুফ আলী, ফারুক মিয়া, সৈকত আলী, কালাই মিয়া, সোওয়াব আলী, সফর আলীসহ মাইজবাড়ি বদিপুর গ্রামের স্থানীয় সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় উপস্থিত বক্তারা কোরবান নগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং এলাকার মানুষের প্রত্যাশা পূরণে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে এ ধরনের মতবিনিময় সভা স্থানীয় মানুষের সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের যোগাযোগ ও এলাকার উন্নয়ন নিয়ে মতবিনিময়ের একটি মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাস এর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮অক্টোবর) বিকাল ৪টায় কুমিল্লা মহানগর জাসাস এর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।

কুমিল্লা মহানগর জাসাসের সভাপতি ডা. আফসান আনিস ও সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেলের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জাসাসের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ পল্লবসহ মহানগর জাসাস ও এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন -আওয়ামী লীগ বিগত ১৭ বছর আমাদের বিনা কারণে অসংখ্য মামলা, বাড়িঘরে হামলা ও ব্যবস্থা প্রতিষ্ঠান লুট করে আমাদের নেতাকর্মীদের নির্যাতন করেছে।
২০২৫ সালের মে মাস থেকে বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এর পর থেকেই দলটির বিভিন্ন কথিত অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে নিয়মিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে।আজকের আয়োজন তারই একটি অংশ বিশেষ।

বক্তারা আরো বলেন- আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে পলাতক ফ্যাসিস্টদের অপতৎপরতা, বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন স্থানে পরিকল্পিত ভাবে চুরি, ডাকাতি ও ছিনতাই সংঘটিত করার অপচেষ্টা চালাচ্ছে।
১২ফেব্রুয়ারি নির্বাচনের পর গুপ্তভাবে বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে। শুধু তাই নয়, তারা বিএনপি ও সহযোগী সংগঠনের নামে বিভিন্ন কুৎসা রটাচ্ছে। তাই শেষবারের মত সাবধান করে দিলাম ভবিষ্যতে যদি আপনারা এসব অপতৎপরতা করেন তাহলে কুমিল্লা মহানগর জাসাসের নেতাকর্মীরা এর দাঁত ভাঙা জবাব দেবে।

বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিন শেষে কুমিল্লা কান্দিরপাড়ে অবস্থিত বিএনপির কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা কার্যালয়ে এসে সমাপ্ত করা হয়।

মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি ইউনিয়নের শাহাপুর গ্রামে স্থানীয় সুধীজন ও এলাকাবাসীর অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শাহাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল কালাম বলেন, “কোরবান নগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামত, ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। অবহেলিত এই ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে জনসেবায় আত্মনিয়োগ করাই আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটিয়ে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও সমৃদ্ধ কোরবান নগর ইউনিয়ন পরিষদ গঠন করতে চান। এ জন্য তিনি আগামী নির্বাচনে ইউনিয়নবাসীর ঐক্যবদ্ধ সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

মতবিনিময় সভায় শাহাপুর গ্রামের স্থানীয় সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে মো. নুরউদ্দিন, সুন্দর আলী, লেয়াকত আলী, আব্দুল হালিম, আজাদ মাস্টার, হাবিবুর রহমান, কালাই মিয়া, আব্দুল মুনায়েম বিডিয়ার, তাজুল ইসলাম, ফয়সল মিয়া, সফর আলী ও ঈমান আলীসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং জনগণের প্রত্যাশা পূরণে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।

ইফতিয়াজ সুমন, স্টাফ রিপোর্টার:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে
সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ফরিদ আলী ফটিক।দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততা,সমাজসেবা মূলক দায়িত্ব পালন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্কের কারণে তিনি ইতোমধ্যে স্থানীয়ভাবে একজন আলোচিত ও শক্তিশালী প্রার্থী হিসেবে পরিচিতি পেয়েছেন বলে জানান এলাকাবাসী। শিক্ষাজীবন থেকেই দৌলতপুরের মানুষের কাছে একজন মেধাবী মুখ হিসেবে পরিচিত ছিলেন ফরিদ আলী ফটিক। তিনি জাতীয়তাবাদী দল বিএনপির ওল্ডহ্যাম বিএনপি সাবেক সফল প্রচার সম্পাদক। বিশ্বনাথ উপজেলা ইউনাইটেড ইউকে, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে।

তিনি শিক্ষা বিস্তার ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ গঠনে তাঁর আগ্রহের কারণে তিনি এলাকায় একজন পরিচিত মুখ। রাজনৈতিক জীবনেও রয়েছে তাঁর দীর্ঘ পথচলা।। দীর্ঘ বছরের বিএনপির রাজনৈতিক পথচলায় তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। সাম্প্রতিক জুলাই আন্দোলনেও তাঁর সক্রিয় ভূমিকা ছিল বলে তাঁর রাজনৈতিক সহযোদ্ধারা উল্লেখ করেন। রাজনীতির পাশাপাশি খেলাধুলার প্রতিও তাঁর রয়েছে বিশেষ আগ্রহ। তিনি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করে আসছেন এবং নতুন প্রজন্মের কাছে একজন পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর সঙ্গে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের রয়েছে দীর্ঘদিনের যোগাযোগ। বর্তমান তিনি বিভিন্ন হাটবাজারে ভোটারদের সাথে দেখা করে দোয়া ও সমার্থন চান, এবং সারাও পান ভোটারদের কাছে।

স্থানীয়দের মতে, ফরিদ আলী ফটিক অন্যতম বড় শক্তি হলো মানুষের সঙ্গে তাঁর সহজ ও আন্তরিক সম্পর্ক। সকল ধর্ম, শ্রেণি ও পেশার মানুষের কাছে গ্রহণযোগ্য একজন গুণী ব্যক্তি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে দৌলতপুরে পরিচিত। দল-মত ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দৌলতপুর ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। চেয়ারম্যান নির্বাচিত হলে তাঁর অগ্রাধিকার থাকবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, তরুণদের জন্য খেলাধুলার সুযোগ বৃদ্ধি, নাগরিক সেবা সহজীকরণ এবং ইউনিয়নের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার কথাও তিনি তুলে ধরেছেন।

তিনি আরো বলেন, মানুষের ভালোবাসা ও আস্থা তাঁর সবচেয়ে বড় শক্তি। চেয়ারম্যানের দায়িত্ব পেলে দল-মত, ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার ভেদাভেদ না করে দৌলতপুর ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য কাজ করতে চান তিনি। তাঁর লক্ষ্য একটি উন্নত, আধুনিক, শিক্ষাবান্ধব ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলা। তিনি এ পথচলায় দৌলতপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, আস্থা ও সহযোগিতা কামনা করেছেন।

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ১০৪ কিলোমিটার এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কের পাশে অবস্থান নেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি বাড়তে থাকে। কোথাও ঢোল-বাদ্য, কোথাও স্লোগানে মুখর হয়ে ওঠে মহাসড়কের আশপাশ। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সকাল ৯টা থেকেই বিভিন্ন স্থানে মানুষ সারিবদ্ধভাবে অবস্থান নেন।
দাউদকান্দিতে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেন। চান্দিনায় স্থানীয় সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মহাসড়কের পাশে জড়ো হন।
নিমসার কলেজ এলাকায়ও বিপুলসংখ্যক নেতাকর্মী প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে অবস্থান নেন। নিমসার জুনাব আলী কলেজ গেট থেকে মিল গেট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। এ সময় নিমসার জুনাব আলী কলেজ জাতীয়করণের দাবিও জানানো হয়।
পদুয়ার বাজার, আলেখারচর, সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম এলাকাতেও বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল। লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোটের নেতাকর্মীরাও ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কের পাশে অবস্থান নেন।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুমিল্লার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের এই উপস্থিতিতে সকাল থেকেই পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেওয়া হয়েছে।

আদেশ পত্রে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার পদের দায়িত্ব আপাতত স্থগিত করা হলো।

দলের সুনাম অক্ষুন্ন রাখা ও দলের শৃঙ্খলা রক্ষার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি পরিচয়ে সংগঠনের কোন কর্মকান্ডে লিপ্ত না হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এতথ্য নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী আবুল খায়ের বলেন, সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত করা হয়েছে। কিন্তু কি কারণে পদ স্থগিত করা হয়েছে তা তিনি বলেননি।

পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লা এ ব্যাপারে বলেন, বুধবার (৩০ সেপ্টেম্বর) পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফরের সাথে আমার কথা-কাটাকাটি হয়েছে। এ কারণে আমাকে কারাণ দর্শানোর নোটিশ না দিয়ে পদ স্থগিত করা হয়েছে। আমি দলের কর্মকাণ্ড, শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি অনুগত । তাই নেতৃবৃন্দ বিষয়টি বিবেচনায় নিয়ে স্থগিত আদেশ প্রত্যাহার করবেন বলে আমি প্রত্যাশা করছি।

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হয়েছেন মোছাঃ কোহিনুর বেগম।
মোছাঃ কোহিনুর বেগম মরহুম দেলোয়ার মেম্বারের পুত্রবধূ এবং মোঃ আফজাল হোসেনের স্ত্রী। নির্বাচনী প্রচারণায় তিনি ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মরহুম দেলোয়ার মেম্বার দায়িত্ব পালনকালে এলাকার মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কাজ করেছেন। তাঁর সময়ে করা বিভিন্ন ভালো কাজের কারণে স্থানীয় মানুষের কাছে তিনি পরিচিত ও স্মরণীয় হয়ে আছেন।
মরহুম দেলোয়ার মেম্বারের পুত্রবধূ হিসেবে মোছাঃ কোহিনুর বেগম এবার সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হওয়ায় তাঁর পরিবার ও সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। তাঁর সমর্থকদের দাবি, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের অনেক মানুষ কোহিনুর বেগমকে নির্বাচিত করার প্রত্যাশা করছেন।
কোহিনুর বেগমের প্রচারপত্রে “উন্নয়ন • সুশাসন • সমৃদ্ধ কাপাসিয়া” স্লোগান তুলে ধরা হয়েছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারী উন্নয়ন ও নিরাপত্তা, যুব সমাজের কর্মসংস্থান এবং সবার জন্য সমান সুযোগ ও উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
নির্বাচনকে সামনে রেখে কোহিনুর বেগম স্থানীয় ভোটারদের সঙ্গে জনসংযোগ করছেন এবং এলাকার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।
তিনি কাপাসিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।
উল্লেখ্য, নির্বাচনে কে বিজয়ী হবেন তা ভোটের মাধ্যমে নির্ধারিত হবে।

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির গোপালগঞ্জ জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। গোপালগঞ্জ জেলা কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন মো. আরিফুর রহমান।

যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন শাকিল মিয়া।
এনসিপি-র সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এই কমিটি অনুমোদন করেছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) ওই দুই নেতা ২৯ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন করেন। এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর থানা কমিটির অনুমোদন দেওয়া হয়।

এছাড়া কমিটিতে আরও নয়জনকে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন- আতাউর রহমান, বাধন মিয়া, সৌরভ ইসলাম, বুলবুল ইসলাম, শিকদার বরকত উল্লাহ, রুম্মান হোসাইন রিমন, আরিফ শেখ, রুবেল মোল্লা, মাওলানা তাওহীদুল ইসলাম।

কমিটিতে সদস্য রাখা হয়েছে ১৮জনকে। আগামী তিন মাসের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়।