
শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে যৌতুকের দাবিতে আশা মনি (১৮) নামে এক গৃহবধূকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বলিয়াদী মীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূর মা ফাতেমা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে পূর্বপরিচয়ের সূত্র ধরে কালিয়াকৈর পৌরসভার চান্দরা পল্লী বিদ্যুৎ ভাঙা মসজিদ এলাকার মানিক মিয়ার ছেলে মঈনের সঙ্গে মুসলিম শরিয়াহ অনুযায়ী বিয়ে হয় নুর ইসলামের বাড়ির ভাড়াটিয়া আলী আকবরের মেয়ে আশা মনির।
বিয়ের পর স্বামী মঈন স্ত্রীকে নিয়ে কালিয়াকৈর উপজেলার বলিয়াদী মীরপাড়া এলাকায় তার চাচা নাসির উদ্দিনের বাড়িতে বসবাস করছিলেন। অভিযোগ রয়েছে, বিয়ের কিছুদিন পর থেকেই মঈন বিভিন্ন সময় যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দিতে থাকেন। পরিবারের পক্ষ থেকে ধার-দেনা করে তার চাহিদা পূরণের চেষ্টা করা হলেও টাকা দিতে ব্যর্থ হলে গৃহবধূকে মারধর ও নির্যাতন করা হতো বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর দুপুরে মঈনের চাচা নাসির উদ্দিনের বাড়িতে মঈন, তার মা লিপি বেগম ও চাচা নাসির উদ্দিনসহ কয়েকজন আশা মনিকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে মারধরের কারণে তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান।
অভিযোগে আরও বলা হয়, পরে তাকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ঘরের দরজা ও জানালা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে স্বামী মঈনের সঙ্গে ম










