
মোঃ মিজানুর রহমান, সুন্দরগঞ্জ।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র জানপার সরকারপাড়া জামে মসজিদের ছাদের একাংশের ঢালাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
ছাদ ঢালাই কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সুন্দরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সামিউল ইসলাম; যুব বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোজাহিদ মিয়া এবং ৬নং সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম।
মসজিদটির নির্মাণ ও উন্নয়ন কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এ সময় মসজিদটির নির্মাণকাজ সহজ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। সংশ্লিষ্ট সকলের জন্য উত্তম প্রতিদান কামনা করা হয়েছে।





