

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি:
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
গোপালগঞ্জ শহরের ঘোষেরচর মাস্টারপাড়া এলাকার প্রবীণ মুরুব্বী হারেজ আলী মোল্লা ইন্তেকাল করেছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) অনুমানিক রাত ৭টা ৩০ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন।
তাঁর ইন্তেকালে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমেছে।
মহান আল্লাহ তাআলা মরহুমের জীবনের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস প্রথম স্থান নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। ছুম্মা আমীন!





