

নিজস্ব প্রতিবেদন।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর পদে পরিবর্তন আসছে। বর্তমান আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জুকে জেলা শাখায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে নতুন আমীর নির্বাচনে গোপন ব্যালটে ভোট দিয়েছেন সংগঠনটির রুকনরা।
সোমবার (৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ মো. রোকনুজ্জামান।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ পৌরবাজারে দলীয় কার্যালয়ে উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে ২০২৭-২৮ সেশনের নতুন আমীর নির্বাচনে গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়।
জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জানান, এটি সংগঠনের স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া। নতুন দায়িত্ব বণ্টনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তবে ভোটের ফলাফল ও নতুন আমীরের নাম এখনো জানা যায়নি।




