

এস আই মিলন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।
নওগাঁর জেলার ধামইরহাট উপজেলার ১ নম্বর ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৯ নভেম্বর) বিকালে উপজেলার হরিতকী ডাঙা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান ও ধামইরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াজেদ আলী দেওয়ান কবিরকে ঘোষণা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা দেওয়ান ফেরদৌস হাসান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কেএম লায়েক আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইস্কান্দার আলী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, যুবদল নেতা রুবেল হাসান রতন, দেওয়ান মোসাদ্দেকুর রহমান, ছাত্রদল নেতা উমর ফারুক রোমন প্রমুখ।
দলীয়ভাবে প্রার্থী ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আলোচনা ও সম্ভাব্য প্রচার-প্রচারণা নিয়ে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে।এরি ধারাবাহিকতায় প্রতিটি চায়ের আড্ডায় এখন একটায় আলোচনা আগামী দিনে কে হবে ১ নং ধামইরহাট ইউনিয়ন এর অভিভাবক।
এস আই মিলন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
০১৮৮৬-২৩৩৯৩৪
০৯/১১/২৬




