

সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলার কাশিপুর গ্রামে একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ আগুন লাগে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পরপরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।
খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তবে আগুন লাগার সঠিক কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ফায়ার সার্ভিসের সর্বশেষ তৎপরতা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।




