

মোঃ ফারুক আহমদ, স্টাফ রিপোর্টার।
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নিজমাওনা এলাকায় জুলেখার মৃত্যুর ১০ মাসেও আসামিদের গ্রেফতার নেই; অপরাধীদের শাস্তি ও বিচার দাবিতে এলাকাবাসীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
৩১ অক্টোবর ২০২৬ ইং রোজ শনিবার সকাল ১১টায় নিজ মাওনা বাজারে নিহত জুলেখার পরিবারের সদস্য ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জুলেখা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
হত্যাকাণ্ডের ১০ মাস পার হলেও এ মামলায় কোন আসামি আটক হয়নি এলাকাবাসীর দাবি সঠিক তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচারের আওতায় আনা হোক।
উল্লেখ্য ভিক্ষুক জুলেখা বেগম(৫০) পিতা মৃত: কুদরত আলী, গত ২৬_১২- ২০২৫ ইং বাড়ি থেকে বের হওয়ার দুই দিন পর ২৯-১২-২০২৫ ইং,নিজ মাওনা এলাকার ঢাকাইয়া ভিটা নামক স্হানে লাশ দেখতে পাওয়া যায়।পরিবারের দাবি জমানো এক লক্ষ বারো হাজার টাকার জন্য হত্যা করা হয় ভিক্ষুক জুলেখা কে।
পরে ময়নার তদন্ত শেষে জানা যায় শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।




