

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৪নং বেলকা ইউনিয়নে কুকুরের কামড়ে আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে আয়োজিত এ সহযোগিতা কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মো. শহিদুল ইসলাম মঞ্জু।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সামিউল ইসলাম, বেলকা ইউনিয়ন জামায়াতের আমির মো. নাজমুল হুদা, সেক্রেটারি মো. ওয়াহেদুজ্জামান এবং ৪নং বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ।
এ সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন, তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন। তাঁরা বলেন, বিপদে-আপদে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।




