

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ওপর হামলা, মারধর, প্রাণনাশের হুমকি ও এক লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রাসেল মিয়া থানায় মামলা করেছেন। মামলাটি বর্তমানে চলমান রয়েছে।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম দুদল এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাসেল মিয়ার অভিযোগ,
মোঃ সামাদ মণ্ডল (৫৮)
মোঃ সুজন মণ্ডল (২২)
মোঃ মোকলেদুর ইসলাম (২৪)
মোছাঃ খুকি বেগম (৫৫)
মোছাঃ শান্তি বেগম (২০)
মোঃ খোকন মণ্ডল (২৬)
মোঃ শাহিন মণ্ডল (২৩)
ব্যক্তি সংঘবদ্ধ হয়ে তাঁদের বাড়ির সামনে হামলা চালান।
অভিযোগে উল্লেখ করা হয়, এ সময় রাসেল মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং মারধর করা হয়। তাঁর স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তাঁর স্ত্রীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ ছাড়া ধারালো অস্ত্র দিয়ে আঘাত, প্রাণনাশের হুমকি এবং জোরপূর্বক এক লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
অভিযোগপত্রে আরও উল্লেখ রয়েছে, আহত নারীকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে অভিযোগ দায়ের করে।
ভুক্তভোগী পরিবারের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধের কারণে হয়রানি ও হুমকির শিকার হচ্ছেন। এ ঘটনায় তাঁরা সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার প্রত্যাশা করছেন।
এদিকে, এ ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে চলমান রয়েছে। তবে মামলার তদন্তের সর্বশেষ অগ্রগতি এবং অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য, অভিযোগগুলোর সত্যতা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।




