

নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য সতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন উপজেলা যুবদলের সাবেক সদস্য ছোপায়েল আলী বাবু।
তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে এলাকায় পরিচিতি রয়েছে।
ভদ্র ও ন্যায় পরায়ন সকল শ্রেনী পেশার মানুষের সাথে সু-সর্ম্পক থাকায় বেশ পরিচিত ছোপায়েল আলী বাবু এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী একটা দল থেকে নমিনেশন পেলেও জিতার ক্ষেত্রে সব দল বা সকল শ্রেনী পেশার মানুষের ভোট প্রয়োজন হবে।, সেই ক্ষেত্রে ছোপায়েল আলী বাবু সকল দল বা শ্রেনী পেশার মানুষের সাথে সর্ম্পক থাকায় জিতার ক্ষেত্রে নিরব ভোট বিপ্লব ঘটাতে পারেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে ছোপায়েল আলী বাবু বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। রাজনীতি করতে গিয়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছি।বিগত আওয়ামী সরকারের সময় মামলা খেয়েছি। ৫ আগষ্টের পরে প্রতিশোধ মূলক কেউকে খারাপ আচরন বা সম্মান হানি হয় এমন কিছু করিনি সব সময় চেষ্টা করেছি এলাকার অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। বুড়িরচর ইউনিয়নের মানুষের সেবা করা এবং এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মতনির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই। ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব। আমি চাই, বুড়িরচর ইউনিয়নকে একটি উন্নত, সুন্দর ও জনবান্ধব জবান দিহি মূলক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে।
স্থানীয় বাসিন্দাদের কয়েকজনের মতে, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নতি, সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে একজন জনবান্ধব ও ন্যায় পরায়ন নেতৃত্ব প্রয়োজন। তাঁদের প্রত্যাশা, ছোপায়েল আলী বাবু চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।





