

বিশেষ প্রতিনিধি, মোঃ ফারুক আহমদ।
গাজীপুরের সারদাগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ কম্বল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে পুলিশের জালে ধরা পড়েছে ৫ জন।
পুলিশ সূত্রে জানা যায়, কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ আয়নাল মার্কেটের পশ্চিম পাশে একটি বসতবাড়িতে গতকাল রাতে দুটি বাসে করে আনা হয় বিপুল পরিমাণ কম্বলের চালান। খবর পেয়ে দ্রুত সেখানে অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয় প্রায় দুই ট্রাকভর্তি কম্বল এবং সেগুলো পরিবহনে ব্যবহৃত দুটি বাস।
ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচজনকে আটক করে, যাদের মধ্যে রয়েছে ওয়াসিম নামে এক ব্যক্তি ও তার স্ত্রী। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি সংঘবদ্ধ চোরাই বা অবৈধ কেনাবেচা চক্রের কাজ।
এই ঘটনার মূলহোতা কে, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে কাশিমপুর থানা পুলিশ। মালামালগুলোর প্রকৃত উৎস, আসল মালিক এবং কী উদ্দেশ্যে এখানে আনা হয়েছিল—সবকিছুর রহস্য উন্মোচনে আটককৃতদের চলছে জোর জিজ্ঞাসাবাদ।
আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বের হয়ে আসবে এই ঘটনার আসল নেপথ্য কাহিনি।




