

মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি ইউনিয়নের হাসনবাহার গ্রামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
হাসনবাহার গ্রামের সাবেক ইউপি সদস্য মানিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল কালাম বলেন, “কোরবান নগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামত, ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। অবহেলিত এই ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে জনসেবায় আত্মনিয়োগ করাই আমার মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটিয়ে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও সমৃদ্ধ কোরবান নগর ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চান। এ জন্য তিনি আগামী নির্বাচনে ইউনিয়নবাসীর ঐক্যবদ্ধ সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাসনবাহার মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুস সোবহান, মো. আয়ুব আলী, সামসুল মিয়া, মঈন উদ্দিন, আবুল মিয়া, ইউসুফ আলী, ফারুক মিয়া, সৈকত আলী, কালাই মিয়া, সোওয়াব আলী, সফর আলী, ঈমান আলীসহ স্থানীয় সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত বক্তারা কোরবান নগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে যোগ্য নেতৃত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন স্থানীয়রা।




