

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি: আহমদ রেজা
চট্টগ্রামে অরাজনৈতিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠন আন্তর্জাতিক বিশ্বতান-এর ২০২৬-২০২৭ মেয়াদের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০১৮ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি আগামীতে ৮ম বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে চট্টগ্রামে একটি অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আয়োজকরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা বলেন, প্রতিষ্ঠাকালীন সময় থেকে সংগঠনের জন্য যারা শ্রম ও সময় দিয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। পুরোনো ও ত্যাগী সদস্যদের নতুন কমিটিতে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। তিনি তাদের সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান-এর ২০২৬-২০২৭ মেয়াদের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আনিকা বড়ুয়াকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। একই অনুষ্ঠানে গায়ক জে. এফ. নাহিদ, পূজা বৈদ্য ও ববি মনিসহ সংশ্লিষ্ট শিল্পী এবং সংগঠনের সদস্যদেরও বরণ করা হয়।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠার পর থেকে আন্তর্জাতিক বিশ্বতান সাংস্কৃতিক চর্চার পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী ৮ম বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।




