

সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি :
তারুণ্যের এই ইতিবাচক শক্তি এবং ক্রীড়ার উল্লাসই আমাদের উপজেলা তথা সমাজকে সুন্দর আগামীর পথে এগিয়ে নিয়ে যাবে”— এই স্লোগানকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে আজ ১১ই নভেম্বর অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘শিক্ষা সফর ২০২৬’। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে যুবকদের এই স্মরণীয় যাত্রা সম্পন্ন হয়।

এই আনন্দযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফরটিকে আরও গৌরবময় ও অর্থবহ করে তোলেন নবনির্বাচিত রংপুর জেলা জামায়াতের আমীর মাওলানা এনামুল হক।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া যুব জামায়াতের সেক্রেটারি ও গার্ডিয়ান পাবলিকেশনসের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের। তিনি তরুণদের নৈতিকতা ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে তারুণ্যের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা যুব বিভাগের সভাপতি মোস্তাক আহমেদ এবং মিঠাপুকুর উপজেলা আমীর আসাদুজ্জামান শিমুল সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
দিনব্যাপী এই সফরে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সফর শেষে বিজয়ী যুবকদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সফর সংশ্লিষ্টরা জানান, তরুণ ও যুব সমাজের মেধা, মনন ও শারীরিক গঠনে ক্রীড়া ও শিক্ষামূলক সফরের গুরুত্ব অপরিসীম। এই ধরনের আয়োজন আগামী দিনে মিঠাপুকুর উপজেলা তথা পুরো সমাজকে ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাবে।




