

মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনার আড়ংঘাটা থানাধীন রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে মিঠুন সরকার (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বেনাপোল থেকে মোংলাগামী ট্রেনের নিচে কাটা পড়ে রেলস্টেশন ও সলুয়া রেলক্রসিংয়ের মধ্যবর্তী স্থানে তার মৃত্যু হয়।
নিহত মিঠুন সরকার আড়ংঘাটা থানার ৩ নম্বর ওয়ার্ডের কাওরাপাড়া গ্রামের মৃত শিশির সরকারের ছেলে।
তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।




