

সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি:
রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ গোলাম রব্বানীর বিশেষ উদ্যোগে এলাকার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) উপজেলার স্থানীয় এক অনুষ্ঠানে দুস্থ ও অসহায় ব্যক্তিদের স্বাবলম্বী করতে এবং তাদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখার আমীর আসাদুজ্জামান শিমুল, উপজেলা সেক্রেটারি ও ১৭ নং মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম এবং মিঠাপুকুর উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি হাফিজুর রহমান ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংসদ সদস্য গোলাম রব্বানী এমপি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে মাননীয় সংসদ সদস্যের এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মিঠাপুকুরের সাধারণ ও মেহনতি মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এমপি আরো বলেন, মিঠাপুকুরের সাধারণ ও মেহনতি মানুষের ভালোবাসায় আমি আজ এই অবস্থানে এসেছি। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমার রাজনীতির মূল লক্ষ্য। এই সামান্য আর্থিক প্রণোদনা আপনাদের স্বাবলম্বী হওয়ার পথে কিছুটা হলেও সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। মিঠাপুকুরের সার্বিক উন্নয়ন ও যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে আমি সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।
শেষে উপস্থিত সুবিধাবঞ্চিতদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় আর্থিক সহায়তা পেয়ে অসহায় পরিবারগুলো মাননীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন।




