

সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলায় সনাতন ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব কারাম পূজা(ভাদাই পূজা) উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিশেষ আর্থিক অনুদান ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। গত ১৯ ই সেপ্টেম্বর রাতে উপজেলার ১৪ নং দুর্গাপুর ইউনিয়নের দুলহাপুরে এই অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ১৪ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং রংপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি হারুনুর রশিদ বেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪ নং দুর্গাপুর ইউনিয়ন শাখার আমির আব্দুস সালাম খন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন শাখার যুব ও ক্রীড়া বিভাগের কোষাধ্যক্ষ সাজেদুর রহমান সবুজসহ স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।সম্প্রীতির এই বাংলায় উৎসবের মাঝে যারা বিশৃঙ্খলা ও বিশ্রী পরিবেশ তৈরির চেষ্টা করবে, তাদের কোনোভাবেই বরদাশত করা হবে না। ধর্মীয় স্বাধীনতায় আঘাতকারীদের স্থানীয় জনগণকে সাথে নিয়ে তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ বেলাল বলেন,জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন, নিরাপদ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিক যেন তাদের ধর্মীয় উৎসবগুলো উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে জামায়াত সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।
বিশৃঙ্খলাকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে হারুনুর রশিদ বেলাল বলেন ,জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন, নিরাপদ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের শান্তিতে তার ধর্মীয় উৎসব পালনের অধিকার রয়েছে। আমাদের এলাকায় কারাম পূজায় কেউ যদি কোনো ধরণের বিশৃঙ্খলা বা সমস্যা সৃষ্টির চেষ্টা করে,তবে সাধারণ জনগণকে সাথে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বলেন, জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে বিশ্বাসী। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিক যেন তাদের ধর্মীয় উৎসবগুলো উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে জামায়াত সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।
আলোচনা সভা শেষে স্থানীয় কারাম পূজা কমিটির সভাপতি শুক্রা টপ্য-এর হাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিশেষ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূজা কমিটির সেক্রেটারি শ্যামল টপ্যসহ স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সনাতন সম্প্রদায়ের বিপুল সংখ্যক সাধারণ মানুষ। অনুদান গ্রহণকালে পূজা কমিটির নেতৃবৃন্দ জামায়াতের এই কঠোর অবস্থান, শুভেচ্ছা ও আর্থিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।




