

মোঃ রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থী নির্বাচন, দলীয় কৌশল ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা নেতাদের গুরুত্বপূর্ণ জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান এবং ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনরত রুহুল কবির রিজভী।
সভায় আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নির্বাচন ও বাছাই প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় নির্বাচনে দলের প্রস্তুতি ও কৌশল নির্ধারণ এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় হয়।
সভায় স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং নির্বাচনী প্রস্তুতিকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা সভায় অংশ নিয়ে নিজ নিজ এলাকার সাংগঠনিক পরিস্থিতি ও স্থানীয় নির্বাচনকে ঘিরে প্রস্তুতির বিষয়ে মতামত তুলে ধরেন।




