

মোঃ সিমান্ত তালুকদার,
সিরাজগঞ্জ,
সিরাজগঞ্জের শ্রদ্ধেয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আমিনুল ইসলাম রায়গঞ্জ উপজেলা পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলা ভূমি অফিস, বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প এবং সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করেন। বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি তাঁদের পড়াশোনার অগ্রগতি ও শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
এছাড়া ডেঙ্গু প্রতিরোধে প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের মাঝে মশারি বিতরণ করেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জমে থাকা পানি অপসারণের গুরুত্ব তুলে ধরা হয়।
এর আগে সকালে বিশ্ব সাদাছড়ি দিবস-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে অটোমেটিক হুইলচেয়ার এবং দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির জন্য প্রয়োজনীয় সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।




