

সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি
শিক্ষকতা হোক মর্যাদার, সমাজ হোক আলোকিত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬। ৫ অক্টোবর (সোমবার) উপজেলা প্রশাসন ও স্থানীয় শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিঠাপুকুরের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এইচ. এম মাহাবুবুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক এবং উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী। অনুষ্ঠানে অন্যান্য সামাজিক, রাজনৈতিক ও শিক্ষক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং ন্যায্য অধিকার আদায়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, একটি আদর্শ, বৈষম্যহীন ও প্রগতিশীল সমাজ গঠনে শিক্ষকের ভূমিকা অনবদ্য। জাতি গঠনে শিক্ষকদের এই অবদানের কথা স্মরণ করে বক্তারা রাষ্ট্রীয় ও সামাজিকভাবে তাদের সর্বোচ্চ মূল্যায়ন করার দাবি জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশের সকল শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।




