

সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী বেনুবন বৌদ্ধ বিহারের আয়োজনে 'শুভ কঠিন চীবর দান ও আদিবাসী বৌদ্ধ ধর্মীয় মহাসমাবেশ-২০২৬' অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় শুরু হওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সেক্রেটারি মোতাহারুল ইসলাম নিক্সনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সকাল থেকেই মিঠাপুকুর ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী, আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং নানা শ্রেণি-পেশার মানুষ বিহার প্রাঙ্গণে সমবেত হতে থাকেন। ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠা এই আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় গুরু এবং প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।
সমাবেশে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী, আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, চীবর দান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও এলাকার উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য অনুষ্ঠিত হচ্ছে।