

রিপন হোসেন
প্রতিনিধি, মান্দা (নওগাঁ)
নওগাঁর মান্দা উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের খোদ্দ বান্দাইখাড়া গ্রামে "স্বপ্ন সেনা যুব সংঘ"-এর উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য ও সুস্থ সংস্কৃতিকে লালন ও বিকাশ ঘটানোর লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, মান্দা উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল কালাম আজাদ বলেন, লোকজ সংগীত গ্রাম-বাংলার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে। এ ধরনের লোকজ সংগীত বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও শিকড়ের পরিচয় বহন করে। আসুন আমরা বিভেদ নয় সম্প্রীতি গড়ি, হিংসা নয় ভালোবাসা ছড়াই, সুস্থ সংস্কৃতিকে ধারণ করে একটি সুস্থ সমাজ গড়ে তুলি।"
তিনি আরো বলেন আগামী বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আপনাদের একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আপনাদের সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন আমার পথচলার সবচেয়ে বড় শক্তি। আপনাদের এই ভালোবাসা আমি আগামী দিনে একটি আধুনিক, উন্নত ও স্মার্ট বিষ্ণুপুর ইউনিয়ন গড়ে তুলতে চাই। এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং একটি মাদকমুক্ত ও শান্তিময় সমাজ বিনির্মাণে আপনারা সকলে আমাকে আপনাদের মূল্যবান সহযোগিতা ও সমর্থন জোগাবেন— এই প্রত্যাশাই করি।"
অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মোঃ জাবেদ আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ইউনিয়ন বিএনপি মোঃ জয়বুল হোসেন, সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন বিএনপি,অ্যাডভোকেট জিয়াউর রহমান, সদস্য, ইউনিয়ন বিএনপি,মোঃ আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ, ইউনিয়ন বিএনপি,মোঃ আপেল মাহমুদ রনি, ছাত্র বিষয়ক সম্পাদক, ইউনিয়ন বিএনপি,মোঃ তরিকুল ইসলাম, সভাপতি, ইউনিয়ন ছাত্রদল,এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সংস্কৃতিপ্রেমী সাধারণ মানুষ এ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত লোকজ গান, ও ঐতিহ্যবাহী নানা সুর পুরো এলাকাকে উৎসব মুখর করে তোলে।