

সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত দুই দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে কে বা কারা সাউন্ড সিস্টেমের (মাইকের) তার কেটে নিয়েছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি উচ্চারণ করে স্থানীয় জাতীয় সংসদ সদস্য গোলাম রব্বানী এমপি বলেছেন, “মানুষ এখানে কোরআন শুনতে এসেছে, তামাশা করতে আসেনি। যারা এরকম কর্মকাণ্ড ঘটিয়েছে, অবিলম্বে মাইকের তার স্ব-স্ব স্থানে প্রতিস্থাপন করার আহ্বান জানাচ্ছি।
১৪ ডিসেম্বর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্মীয় অনুষ্ঠানে এমন প্রতিবন্ধকতার তীব্র নিন্দা জানিয়ে এমপি গোলাম রব্বানী আরও বলেন, মিঠাপুকুরে এরকম কখনো হয়নি। বেশি উশৃঙ্খল হলে আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। আমরা এখানে দুইজন এমপি এই মাহফিলে উপস্থিত আছি। এরকম জঘন্য কাজ যে বা যারা করেছে, তাদের অবিলম্বে তওবা করা উচিত।
মাহফিলের প্রধান আকর্ষণ ও প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেন জনপ্রিয় ইসলামি বক্তা মুফতি আমির হামজা এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির মাওলানা এনামুল হক এবং মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল,
জয়নাল আবেদীন মাস্টার চেয়ারম্যান ৬ নং কাফ্রিখাল ইউনিয়ন পরিষদ। এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ মাহফিলে উপস্থিত ছিলেন।
অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরও আয়োজক কমিটির দ্রুত পদক্ষেপে মাইক সচল করা হয় এবং হাজারো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে মাহফিলের কার্যক্রম সম্পন্ন হয়।বিকেল থেকে শুরু হওয়া এই তাফসীর মাহফিল গভীর রাত পর্যন্ত চলমান ছিল। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত থেকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এই তাফসীরুল কোরআন মাহফিলকে সাফল্যমণ্ডিত করেন।
মাহফিলের প্রধান আকর্ষণ ও প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেন জনপ্রিয় ইসলামি বক্তা মুফতি আমির হামজা এমপি। তিনি পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে তাফসীর পেশ করেন এবং ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামের আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তার হৃদয়গ্রাহী আলোচনায় উপস্থিত মুসল্লিরা মুগ্ধ হন এবং পুরো মাঠ জুড়ে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।আলোচনায় তিনি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রাখা, যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তার হৃদয়গ্রাহী আলোচনায় উপস্থিত হাজারো মুসল্লি মুগ্ধ হন এবং পুরো মাঠ জুড়ে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।
জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে তাফসীরুল কোরআন মাহফিলের সমাপ্তি ঘটে।