

রিপন হোসেন
প্রতিনিধি, মান্দা (নওগাঁ)
নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নে দুটি সড়কের পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. মো. ইকরামুল বারী টিপু।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে সড়ক দুটির নির্মাণকাজের উদ্বোধন করেন। সড়ক দুটি হলো—জামতলী মোড় থেকে সদরুল মাস্টারের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার এবং খয়বর চেয়ারম্যানের মোড় থেকে ইব্রাহিম চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার। নওগাঁ উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক দুটির পাকাকরণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর সঙ্গে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, ৭নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, ইপি চেয়ারম্যান পদপ্রার্থী জামিন হোসেন প্রামাণিক,
উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, বিএনপি নেতা নূর বক্স, তালহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সড়ক দুটি পাকাকরণ সম্পন্ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন এলাকাবাসী।
এ সময় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এলাকার উন্নয়ন ও জনসাধারণের চলাচলের সুবিধার্থে পর্যায়ক্রমে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।