

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে এক গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভূল্লী থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী নাপিতপাড়া এলাকায়। গ্রেপ্তার শরিফুল ইসলাম ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে।
এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।